শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ উদ্বোধন: টেকসই, স্থিতিশীল ও মানুষকেন্দ্রিক স্থাপত্যের নতুন দিগন্ত —-শিক্ষামন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য —পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে

চিনি ছিনতাইকালে ছাত্রলীগ-ছাত্রদলের ৫ নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট / ৭৭৯ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

সিলেটে সিএনজি দিয়ে চিনি ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগ-ছাত্রদলের ৫ নেতা ও ২ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন) রাতে সিলেট কোম্পানীগঞ্জ সড়কের অ্যাডভেঞ্চার ওর্য়াল্ড পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা থেকে এক ব্যবসায়ী সিএনজি অটোরিকশাযোগে সিলেট নগরীতে আসছিলেন। এসময় ছাত্রদল নেতা ইসতিয়াক রহমান রাজু ও ছাত্রলীগের চার নেতার নেতৃত্বে চিনি ছিনতাই করে তারা। সিএনজি দিয়ে চিনি ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এয়ারপোর্ট থানার টহল পুলিশ চিনিসহ পাঁচজনকে আটক করেছে। অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সিলেটে ৭ বস্তা চিনি নিয়ে আসার সময় আরো ২ চোরাকারবারীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও নগরীর খাসদবীর মৃত অব্দুর রহমানের ছেলে ইসতিয়াক রহমান রাজু, ছাত্রদল নেতা ও চৌকিদেখী এলাকার মাহমুদ আহমদের ছেলে ফাহাদ আহমদ, ছাত্রলীগ নেতা ও চৌকিদেখীর ইসমাইল আলীর ছেলে খোরশেদ আলম, ছাত্রলীগ নেতা ও আবহাওয়া অফিস এলাকার তোফায়েলের ছেলে মো. লিটন, ছাত্রলীগ নেতা ও লেচুবাগান এলাকার বাসিন্দা ইসকন্দর আলীর ছেলে জুয়েল আহমদ।

অন্য দিকে ২ চোরাকারবারী হলেন- কোম্পানীগঞ্জ খাগাইল এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে রাসেল (১৮) ও খাগাইল এলাকার বাসিন্দা মঈন উদ্দিনের ছেলে লায়েক (১৯)।

এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, চিনি ছিনতাইকালে ৫ ছিনতাইকারী ও ২ চোরাকারবারীকে আটক করা হয়েছে। ৭ বস্তা চিনি ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। আটককৃত ছিনতাইকারী ও ভারতীয় চিনি চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। শুক্রবার (১৪ জুন) সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

One response to “চিনি ছিনতাইকালে ছাত্রলীগ-ছাত্রদলের ৫ নেতা আটক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *