বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

হজের মুহূর্তগুলো নষ্ট না করে দোয়া-ইবাদত করার আহ্বান সৌদি হজ মন্ত্রণালয়ের

আন্তর্জাতিক ডেস্ক- / ৭৫৯ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় হজযাত্রীদের তাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে এই সময়গুলোতে দোয়া ইবাদত ও বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, গুরুত্বপূর্ণ সময়গুলো ছবি তুলে এবং অনর্থক কথা ও কাজে নষ্ট করবেন না।

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বলেছে, মসজিদুল হারামে কাটানো সময়গুলো বেশি বেশি ইবাদতে কাটানোর চেষ্টা করুন। আল্লাহর কাছে রহমত ও অনুগ্রহ কামনা করুন। নামাজ, তাসবিহ, তাহলিলের প্রতি গুরুত্ব দিন।

মন্ত্রণালয় হজ যাত্রীদের বলেছেন তাদের গুরুত্বপূর্ণ সময় গুলো দোয়ায় কাটানোর আহ্বান জানিয়েছেন। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অন্যান্য অনর্থক কাজে সময় নষ্ট না করার আহ্বান জানিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়।

প্রসঙ্গত, আজ থেকে সৌদি আরবের মক্কা নগরীতে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। আরবি হিজরি সন ১৪৪৫ এর জিলহজ মাসের ৮ তারিখ আজ।

আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ৮ তারিখ থেকে শুরু হয় হজ। এরপর ৯ জিলহজে হয় আরাফাতের দিন। আর ১০ জিলহজে পশু কোরবানি করেন হাজিরা। পশু কোরবানি শেষে আরও দুইদিন থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা। অর্থাৎ হজ সম্পন্ন করতে সবমিলিয়ে সময় লাগে পাঁচদিন।


আপনার মতামত লিখুন :

One response to “হজের মুহূর্তগুলো নষ্ট না করে দোয়া-ইবাদত করার আহ্বান সৌদি হজ মন্ত্রণালয়ের”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *