বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক বাংলাদেশের যে শেয়ার ধা

মোঃ সিকান্দার আলী / ৩৪১ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক বাংলাদেশের যে শেয়ার ধারণ করছে, তা হস্তান্তরে নিষেধাজ্ঞা চেয়েছে ব্যক্তি শেয়ারধারী তথা বিনিয়োগকারীরা। তাঁরা বলেছেন, এসব শেয়ার একদিকে অবৈধ পন্থা ও প্রভাবের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিয়ে সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে বৈধ শেয়ারধারীদের শেয়ার বিক্রিতে বাধ্য করে সেই শেয়ার কেনা হয়েছে। এই ব্যাংকে বর্তমানে এস আলম গ্রুপের শেয়ার রয়েছে প্রায় ৮২ শতাংশ ।

আজ রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আলাদাভাবে দেওয়া এক চিঠিতে এসব কথা বলেন বিনিয়োগকারীরা।
ব্যক্তি শেয়ারধারী তথা বিনিয়োগকারীরা চিঠিতে বলেন, গত কয়েক বছরে দেশের ব্যাংক খাত এক বিশেষ অবস্থার মধ্য দিয়ে কার্যক্রম চালিয়ে গেছে। এস আলম গ্রুপ অত্যন্ত সুকৌশলে দেশের প্রচলিত আইনকানুনকে পাশ কাটিয়ে বিভিন্ন ধরনের অবৈধ পন্থা ও প্রভাবের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নেয়। আবার সেই অর্থ দিয়ে দেশ ও বিদেশের একাধিক কোম্পানির মাধ্যমে শেয়ার কিনে ব্যাংকের মালিকানা নিজেদের দখলে নিয়ে নেয়। এ প্রক্রিয়ার ফলে ব্যাংকের দীর্ঘদিনের শেয়ারধারীরা তাঁদের ধারণকৃত শেয়ার বিক্রি করতে বাধ্য হন। ফলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোট শেয়ারের প্রায় ৮২ শতাংশ এস আলম গ্রুপ নেয় কুক্ষিগত করে ।

চিঠিতে বলা হয়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী সফল ছাত্র আন্দোলনের ফলে এক গণবিপ্লবের মাধ্যমে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করে। এ অবস্থায় একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং দেশের অর্থনীতির স্বার্থে বিগত দিনের ফ্যাসিবাদী শাসনের সহযোগী প্রতিষ্ঠানগুলো যাতে তদন্তের আগে তাদের শেয়ার বিক্রি করতে না পারে, সে উদ্যোগ নেওয়া প্রয়োজন। এস আলম গ্রুপ বর্তমানে ২৪টি প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংকের শেয়ার ধারণ করছে। তাই আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *