বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

বাড়ছে রিজার্ভ প্রবাসী আয়ের প্রবৃদ্ধিতে

মোঃ সিকান্দার আলী / ৩০৯ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

প্রবাসী আয়ের প্রবৃদ্ধির ফলে দেশে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ । গত জুলাই থেকে আগস্ট মাসে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। যার লেগেছে হাওয়া রিজার্ভেও।

তথ্যমতে, আইএমএফের বিপিএম-৬ হিসাবমান অনুযায়ী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে রিজার্ভ ১ হাজার ৯৫৬ কোটি ৭৫ লাখ ডলার। এছাড়া বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৭ কোটি ৮৪ লাখ ডলার।

তবে ১৮ সেপ্টেম্বর গ্রস রিজার্ভ ছিল ২৪ দশমিক ৫২ ‍বিলিয়ন এবং বিপিএম-৬ ছিল ১৯ দশমিক ৩৮ বিলিয়ন। সেই হিসাবে রিজার্ভ বেড়েছে সামান্য।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা জানিয়েছেন, প্রবাসী আয়ের প্রবৃদ্ধিতে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে। গত জুলাই থেকে আগস্টে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। আর্থিক সংকট কাটতে শুরু করায় ব্যাংকগুলো নিজেরাই ডলার পারছে কেনাবেচা করতে ।

তিনি বলেন, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয়রোধ করা হচ্ছে সম্ভব । কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে। গত অর্থবছরের তুলনায় এ অর্থ বছরে ৬০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। জুলাইয়ের সঙ্গে অগাস্টের প্রবৃদ্ধি ধরলে এটা ৯০ শতাংশ প্রায়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সেপ্টেম্বরের শুরু থেকেই রেমিট্যান্স আসার গতি ভালো আছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে আড়াই বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসবে। বৈধপথে রেমিট্যান্স আসার পেছনে কাজ করছে সচেতনতা। আবার বৈধপথে ডলারের দর বৃদ্ধিতে হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। যার কারণে বাড়ছে রেমিট্যান্স আসার গতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *