শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
অবৈধ ইটভাটা, পলিথিন ও দূষণকারী কারখানার বিরুদ্ধে সারাদেশে অভিযানে ৩৫ লক্ষ টাকা জরিমানা ও ১২ টি ইটভাটার কার্যক্রম বন্ধ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বন্যার সহায়তা ও সংহতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন শুরু হলো চামড়া শিল্প প্রদর্শনীর ১১তম আসর ‘লেদারটেক বাংলাদেশ ২০২৫’ টাঙ্গাইলের মধুপুরে ৮৮টি দায়েরকৃত বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত বস্ত্রখাতে কোন ভুল সিদ্ধান্ত হবে না,রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই: —উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জাতীয় রাজস্ব বোর্ডের এর বিশেষ অভিযানে সিগারেট কোম্পানির প্রায় ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ উদঘাটন বাংলাদেশ নিজস্ব অর্থনৈতিক নীতি নির্ধারণ করে, আইএমএফ বা বিশ্বব্যাংক দ্বারা নির্ধারিত নয়। —বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুর স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল-এর সেমিনার অনুষ্ঠিত আগামী নির্বাচনে দায়িত্বপালন হবে ঐতিহাসিক: নতুন এসপি’দের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার

ডিআরইউ সম্পাদক সোহেল সভাপতি সালেহ,

মোঃ সিকান্দার আলী / ২৫০ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রধান প্রতিবেদন আবু সালেহ আকন। মোট ৮০১ ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হন। অন্যদিকে, ৫৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইনকিলাবের জ্যেষ্ঠ প্রতিবেদক মাইনুল হাসান সোহেল।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচা ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে কার্যনির্বাহী কমিটির (২০২৫) এই নির্বাচন হয়।
২০২৫ সাল মেয়াদের এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের মধ্যে চারটি সম্পাদকীয় পদে চারজন একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৭টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে আছেন।

এছাড়া সহ-সভাপতি হয়েছেন গাজী আনোয়ার ও যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন আবদুল হাই তুহিন।

দপ্তর সম্পাদক পদে রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মো. শরীফুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক পদে মো. মজিবুর রহমান জয়ী হয়েছেন।

সাতটি কার্যনির্বাহী সদস্য পদের বিজয়ী হয়েছেন যথাক্রমে মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান, মো. বোরহান উদ্দীন, আমিনুল হক ভূঁইয়া, মো. ফারুক আলম, সুমন চৌধুরী ও সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম)।

অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, অর্থসম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা।

ডিআরইউ নির্বাচনের জন্য গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এম এ আজিজ। অন্য সদস্যরা হলেন, আবু তাহের, এলাহী নেওয়াজ, বাকের হোসেন ও শহিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *