বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

ফেনীর বিলোনিয়া সীমান্তে ভারতীয়দের বাংলাদেশবিরোধী বিক্ষোভ, প্রতিবাদ বিজিবির

মোঃ সিকান্দার আলী / ২২২ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

ফেনী সীমান্তবর্তী পরশুরামের বিলোনিয়া স্থলবন্দর ভারত অংশে বাংলাদেশবিরোধী বিক্ষোভ করেছে। সনাতনী হিন্দু সমাজের ব্যানারে ভারতীয় জনগণ৷ গতকাল রোববার বিকেলে বিক্ষোভ করে। আজ সোমবার এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) র কাছে প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে বিলোনিয়া সীমান্তেও ওই বিক্ষোভের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানায় গত রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলোনিয়া স্থলবন্দরের ওপারে ৫০ থেকে ৬০ জন ভারতীয় নাগরিক জড়ো হয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ করে। তাঁরা ইসকনের পক্ষে এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। এ ছাড়া বাংলাদেশে ভারতীয় পণ্য ও বিদ্যুৎ রপ্তানি বন্ধের দাবিতে স্লোগান দেয়। এ সময় ভারতের নো ম্যানস ল্যান্ড অংশে ঢুকে বাংলাদেশের দিকে মাইক তাক করে উচ্চ শব্দে স্লোগান দিলে। পরে বিএসএফ সদস্যরা তাঁদের সরিয়ে দেন।

বিলোনিয়ার বাসিন্দা এম এ হাসান জানান, বাংলাদেশ ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে কটাক্ষ করে দেওয়া বক্তব্য ও নানা স্লোগান নিন্দনীয়। দ্রুত এসবের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বিলোনিয়া স্থলবন্দরের কাস্টমস এসআই আমিনুল হক বলেন, সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশকে কটাক্ষ করে এমন আন্দোলন অস্বাভাবিক। বিজিবির পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।

বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্টের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, সীমান্তের অপর প্রান্ত থেকে উচ্চ শব্দে মাইক বাজিয়ে বাংলাদেশকে কটাক্ষ করে স্লোগান দেওয়ার বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো জানিয়েছেন।

বিজিবির মজুমদারহাট বিওপির কোম্পানি কমান্ডার সৈয়দ কামরুল আলম মজুমদার বলেন, ঘটনার পর বিলোনিয়া স্থলবন্দরে বিজিবির সদস্যরা অবস্থান নেন। বিএসএফের কোম্পানি কমান্ডারকে ডেকে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।

বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বিজিবির পক্ষ থেকে প্রথমে মৌখিক ও পরে লিখিতভাবে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বিএসএফ সচেষ্ট রয়েছে বলে বিজিবিকে আশ্বস্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *