রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম
জুলাই রেবেলস সদস্যের ওপর হামলার ঘটনায় দুই হামলাকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুদিন ব্যাপী জাতীয় উপকূল সম্মেলন উদ্বোধন: উপকূল বাঁচাতে বনায়ন ও কৃষি সংরক্ষণ জরুরি। —পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সুদানের ইউএন ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক বিবৃতি সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি কাজে নিযুক্ত ব্যক্তিদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের নিকট নির্বাচন কমিশনের পত্র মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দিতে হবে উন্নয়ন দৃষ্টি — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা নয়, প্রয়োজন জলবায়ু সুবিচার -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

জমে উঠেছে শান্তিবাড়ি’র “ভালো থাকার উৎসব

মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি / ২২৮ পাঠক
প্রকাশকাল রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন

শুরু হয়ে গেল নারীর জন্য প্রতিষ্ঠান শান্তিবাড়ির উদ্যোগে দুইদিনব্যাপী “ভালো থাকার উৎসব” বা Celebration of life, season-21 ঐতিহ্যবাহী বাংলা একাডেমি চত্বরজুড়ে এই আয়োজন করা হয়েছে ৩ ও ৪ জানুয়ারি ২০২৫, শুক্র ও শনিবার। ৩রা জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় এই উৎসবের উদ্বোধন করেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেল, দেশবরেণ্য মনোচিকিৎসক ডা. হেলাল উদ্দিন আহমেদ, নাট্যশিল্পী ও মডেল তানজিকা আমিন, ও পরিচালক ও অভিনেত্রী কুসুম শিকদার।বিশেষ অতিথিরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন। এর পরপরই উৎসর অন্তর্গত দিনব্যাপী আর্ট ক্যাম্প ও ভাস্কর নভো হলে অনুষ্ঠিত আর্ট এক্সিবিশনও উদ্বোধন হয়। ১০ জন সিনিয়র নারী চিত্রশিল্পীর অংশগ্রহনে দিনব্যাপী অনুষ্ঠিত এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী প্রফেসর হামিদুজ্জামান খান ও ভাস্কর আইভী জামান। আর্টক্যাম্পটি শুক্রবার সারাদিন চলে।আজ শনিবার উৎসবটির শেষ দিন। অন্যদিকে ভাস্কর নভেরা হলে ৩০ জন নারী চিত্রশিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত আর্ট এক্সিবিশনের উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী প্রফেসর হামিদুজ্জামান খান ও ভাস্কর আইভী জামান। আর্ট এক্সিবিশন চলবে উৎসবের দু’দিনই।

এছাড়াও বাংলা একাডেমির সবুজ প্রাঙ্গন জুড়ে চলছে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও মেলা। এতে প্রায় ৩০ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন। সেই সাথে অনুষ্ঠিত ৪ যচ্ছে ভেগান ও ভেজিটেরিয়ান খাবার নিয়ে তৈরি স্টলের প্রদর্শনী, যা ডিগান ফেস্ট হিসেবে উদযাপিত হয়ে।

শান্তিবাড়ির মনোবিদ, আইনজীবী ও পুষ্টিবিদের উপস্থিতি ও তত্ত্বাবধানে তিনটি বুথ পরিচালিত হচ্ছে। তিনটি বুখই সকাল থেকে সন্ধ্যা অব্দি খোলা থাকছে এবং এসব বুথে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য চেকিং ও পরামর্শ, আইনি পরামর্শ ও ডায়েট সংক্রান্ত পরামর্শ পাওয়া যাচেছ। এছাড়া হেনা আট বুখে এসে হাতে মেহেদীর নকশাও এঁকে নেওয়া যাবে।

এছাড়াও উৎসবের প্রথম দিন ছিল প্রখ্যাত মনোচিকিৎসক ডা. হেলাল উদ্দিন আহমেদের মানসিক স্বাস্থ্য ও ইমোশনাল ইন্টিলজেন্স নিয়ে বিশেষ সেশন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সেশনে বিপুল সংখ্যক উৎসাহী মানুষ অংশ নেন। উৎসবে উন্মুক্ত মঞ্চে ছিল ডিগান ও ভেজিটেরিয়ানদের অংশগ্রহণে একটি বিশেষ টক শপ। এতে দর্শকরাও সরাসরি অংশ নেন। বিকেলে উন্মুক্ত মঞ্চে তরুণদের পছন্দের সর্বনাম ব্যান্ডের পরিবেশনা দর্শক শ্রোতাকে মাতিয়ে রাখে।

ভালো থাকার উৎসব শান্তিবাড়ির নিয়মিত বাৎসরিক আয়োজন। এ বছর বাংলা একাডেমিতে দুইদিনব্যাপী এই উৎসব এর সিজন-২ অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *