শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম
অবৈধ ইটভাটা, পলিথিন ও দূষণকারী কারখানার বিরুদ্ধে সারাদেশে অভিযানে ৩৫ লক্ষ টাকা জরিমানা ও ১২ টি ইটভাটার কার্যক্রম বন্ধ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বন্যার সহায়তা ও সংহতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন শুরু হলো চামড়া শিল্প প্রদর্শনীর ১১তম আসর ‘লেদারটেক বাংলাদেশ ২০২৫’ টাঙ্গাইলের মধুপুরে ৮৮টি দায়েরকৃত বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত বস্ত্রখাতে কোন ভুল সিদ্ধান্ত হবে না,রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই: —উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জাতীয় রাজস্ব বোর্ডের এর বিশেষ অভিযানে সিগারেট কোম্পানির প্রায় ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ উদঘাটন বাংলাদেশ নিজস্ব অর্থনৈতিক নীতি নির্ধারণ করে, আইএমএফ বা বিশ্বব্যাংক দ্বারা নির্ধারিত নয়। —বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুর স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল-এর সেমিনার অনুষ্ঠিত আগামী নির্বাচনে দায়িত্বপালন হবে ঐতিহাসিক: নতুন এসপি’দের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার

সমাধানে রোহিঙ্গা সংকট বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর

মোঃ সিকান্দার আলী / ২৪২ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছেন সংস্থাটির শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে স্থানীয় সময় মঙ্গলবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর গ্র্যান্ডি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিরসনে, বিশেষ করে এই বছরের শেষ দিকে একটি বড় বৈশ্বিক সম্মেলন আয়োজনের জন্য সহায়তা চাইলে গ্র্যান্ডি বলেন, ‘আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত।’ অধ্যাপক ইউনূস তখন বলেন, ‘আপনার কণ্ঠস্বর আরও সোচ্চার হতে হবে।’

এ সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকটের ওপর সারা বিশ্বের মনোযোগ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, অতিরিক্ত প্রায় এক লাখ শরণার্থীর আগমন বাংলাদেশের ওপর আরও বোঝা হয়ে উঠেছে। তিনি বলেন, ‘পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। তারা (মিয়ানমার) আরও রোহিঙ্গাদের বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে।’

রোহিঙ্গাদের আশ্রয়স্থল তৈরির জন্য উন্নত উপকরণ ব্যবহার করার অনুমতি দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান ফিলিপ্পো গ্রান্ডি। এর আগে রোহিঙ্গাদের শুধু বাঁশ ও তাঁবু দিয়ে আশ্রয়কেন্দ্র তৈরির অনুমতি দেওয়া হতো।

বৈঠকে মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন অধ্যাপক ইউনূস ও গ্র্যান্ডি। রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

প্রধান উপদেষ্টা বলেন, তিনি রোহিঙ্গা সংকট অবসানে উচ্চপর্যায়ের একজন প্রতিনিধি নিযুক্ত করেছেন। ওই প্রতিনিধি সব দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থার মধ্যে সমন্বয় করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *