শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
অবৈধ ইটভাটা, পলিথিন ও দূষণকারী কারখানার বিরুদ্ধে সারাদেশে অভিযানে ৩৫ লক্ষ টাকা জরিমানা ও ১২ টি ইটভাটার কার্যক্রম বন্ধ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বন্যার সহায়তা ও সংহতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন শুরু হলো চামড়া শিল্প প্রদর্শনীর ১১তম আসর ‘লেদারটেক বাংলাদেশ ২০২৫’ টাঙ্গাইলের মধুপুরে ৮৮টি দায়েরকৃত বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত বস্ত্রখাতে কোন ভুল সিদ্ধান্ত হবে না,রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই: —উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জাতীয় রাজস্ব বোর্ডের এর বিশেষ অভিযানে সিগারেট কোম্পানির প্রায় ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ উদঘাটন বাংলাদেশ নিজস্ব অর্থনৈতিক নীতি নির্ধারণ করে, আইএমএফ বা বিশ্বব্যাংক দ্বারা নির্ধারিত নয়। —বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুর স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল-এর সেমিনার অনুষ্ঠিত আগামী নির্বাচনে দায়িত্বপালন হবে ঐতিহাসিক: নতুন এসপি’দের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার

হেরে ভারতের কাছে বাংলাদেশের বিদায়

মোঃ সিকান্দার আলী / ২০৯ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

টি্ টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ জিতে সুপার সিক্স নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। রবিবার সুপার সিক্সের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। এই হারে বাংলাদেশের বিশ্বকাপ মিশনেরও কার্যত ইতি ঘটেছে।  

এদিন ব্যাটিং ব্যর্থতায় ৬৪ রানে অলআউট হয় লাল-সবুজ জার্সিধারীরা। সহজ এই লক্ষ্য ৭৭ বল আগেই ২ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে ভারত। সুপার সিক্সের শেষ ম্যাচে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।

রবিবার সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৬৪ রান। বাংলাদেশের দুই ব্যাটার কেবল দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন। অধিনায়ক সুমাইয়া আক্তার ২১ এবং জান্নাতুল মাওয়া খেলেন ১৪ রানের ইনিংস। 

ভারতীয় বোলারদের মধ্যে বৈষ্ণবী শর্মা ১৫ রানে নেন সর্বোচ্চ তিনটি উইকেট। এছাড়া শবনম শাকিল, ভিজে যোশিতা ও গোঙ্গাদি তৃষা প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

৬৫ রানের জবাবে খেলতে নেমে ভারতীয় ওপেনার কমলিনি দলীয় ২৩ রানে আউট হন। এরপর সনিকা চালকেকে সঙ্গে নিয়ে গোঙ্গাদি তৃষা গড়েন ৩৮ রানের জুটি। জয় থেকে ৪ রান দূরে থাকতে গোঙ্গাদি ৪০ রানে আউট হন। বাকি পথটা পরের ব্যাটাররা অনায়াসেই পাড়ি দেন। বাংলাদেশের বোলারদের মধ্যে আনিসা আক্তার ও হাবিবা ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *