শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ উদ্বোধন: টেকসই, স্থিতিশীল ও মানুষকেন্দ্রিক স্থাপত্যের নতুন দিগন্ত —-শিক্ষামন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য —পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে

তারুণ্যের শক্তিই একটি জাতির অগ্রগতির চালিকাশক্তি -ধর্ম উপদেষ্টা

আলী আহসান রবি / ৯২ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,
তারুণ্যের শক্তিই একটি জাতির অগ্রগতির চালিকাশক্তি। তরুণেরা তাদের স্বপ্ন, উদ্যম, এবং সৃজনশীলতার মাধ্যমে সমাজকে বদলে দিতে পারে।

আজ মঙ্গলবার(২৮ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে
ইউটিইউ ইসলামিক সেমিনার ২০২৫ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, তরুণদের মধ্যে রয়েছে নতুন কিছু শেখার আকাঙ্ক্ষা, প্রচণ্ড কর্মস্পৃহা এবং নতুন ধারণা বাস্তবায়নের সাহস। শিক্ষা, প্রযুক্তি ও মানসিক বিকাশের মাধ্যমে তরুণেরা যেকোনো জাতির জন্য বিশাল সম্পদ হয়ে উঠতে পারে। তাদের ঐক্য, ইতিবাচক চিন্তা-চেতনা ও কাজের প্রতি নিষ্ঠা একটি সমাজকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। এজন্য তাদেরকে সঠিক দিকনির্দেশনা ও সুযোগ দেওয়া প্রয়োজন।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, তারুণ্যের শক্তি দেশের উন্নয়নের চাবিকাঠি। তরুণদের দায়িত্ব শুধু নিজেদের উন্নতিই নয় বরং সমাজ, দেশ ও বিশ্বব্যাপী পরিবর্তনের অগ্রদূত হওয়া। তাদের উদ্যম ও কর্মস্পৃহা জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে। এ কারণে তারুণ্যের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।

ড. খালিদ বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ২৩ বছরের নবুওয়তের জীবন মানবজাতির হেদায়েতের উৎস। তাঁর জীবনাদর্শকে আমাদের মেনে চলতে হবে। উপদেষ্টা ইসলামের সৌন্দর্য নিজে ধারণ করা এবং অন্যদের মাঝে সেটা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি রাষ্ট্র পরিচালনার জন্য উন্নত চরিত্রের মানুষকে বাছাই করার আহ্বান জানান।

এ সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সেন্টারের পরিচালক প্রফেসর মোকতার আহমদ প্রমুখ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *