শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
অবৈধ ইটভাটা, পলিথিন ও দূষণকারী কারখানার বিরুদ্ধে সারাদেশে অভিযানে ৩৫ লক্ষ টাকা জরিমানা ও ১২ টি ইটভাটার কার্যক্রম বন্ধ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বন্যার সহায়তা ও সংহতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন শুরু হলো চামড়া শিল্প প্রদর্শনীর ১১তম আসর ‘লেদারটেক বাংলাদেশ ২০২৫’ টাঙ্গাইলের মধুপুরে ৮৮টি দায়েরকৃত বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত বস্ত্রখাতে কোন ভুল সিদ্ধান্ত হবে না,রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই: —উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জাতীয় রাজস্ব বোর্ডের এর বিশেষ অভিযানে সিগারেট কোম্পানির প্রায় ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ উদঘাটন বাংলাদেশ নিজস্ব অর্থনৈতিক নীতি নির্ধারণ করে, আইএমএফ বা বিশ্বব্যাংক দ্বারা নির্ধারিত নয়। —বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুর স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল-এর সেমিনার অনুষ্ঠিত আগামী নির্বাচনে দায়িত্বপালন হবে ঐতিহাসিক: নতুন এসপি’দের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো বন্ধন কালচারাল ফোরামের অ্যাওয়ার্ড প্রদান ২০২৫

মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি / ২৬৯ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউট এর সেমিনার হল এ পরিবেশিত হয় বন্ধন কালচারাল ফোরাম এর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা।

এই বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এর প্রথম সচিব খন্দকার নাজমুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, কালারস্ মাল্টিমিডিয়ার পরিচালক নাজমুল খান, বিশিষ্ট সংস্কৃতিসেবী ও বন্ধন উপদেষ্টা মেজর (অবঃ) আক্তারুজ্জামান, অধ্যক্ষ রানা ফেরদৌস রত্না ও ঝলক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জাহিদ আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মানবাধিকার সংগঠক ও বন্ধন উপদেষ্টা আক্তারুজ্জামান বাবুল। অনুষ্ঠানে উদ্বোধ্বনি বক্তব্য প্রদান করেন- বন্ধন কালচারাল ফোরাম এর মহাসচিব ও বাংলাদেশ বেতারের সিনিয়র উপস্থাপক- শেখ নজরুল ইসলাম।

এই বিশেষ অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পে অভিনয়ে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয় চলচ্চিত্র অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তিকে। এছাড়া সম্মাননা পদক প্রদান করা হয় বিটিভির সিনিয়র সংবাদ উপস্থাপক মোঃ হাসানুর রহমান, টাইগার পার্ক লিঃ এর চেয়ারম্যান মেহেরুন্নেছা ছবি ও বিশিষ্ট সমাজসেবী ও সংস্কৃতিক ব্যাক্তিত্ব সেলিনা সাথীকে।

এ অনুষ্ঠানে যারা যারা এওয়্যার্ড পেয়েছেন তারা হলেন- বেতার ও টিভি শিল্পী সালমা জাহান, বেতার ও টিভি শিল্পী- বাবুল রেজা, আবৃতি শিল্পী- ইরানী সুলতানা, বেতার ও টিভি শিল্পী- অর্পিতা মল্লিক, কোরিও গ্রাফার- মাসুদ হাবীব, দিপ্ত টিভির সংবাদ উপস্থাপিকা- তানিয়া আফরিন, বাংলাভিশন এর সংবাদ উপস্থাপিকা- ফারহানা তৃনা, ফটো জার্নালিষ্ট মোস্তাফিজুর রহমান মিন্টু, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ রুহুল আমীন, সংস্কৃতিসেবী মোঃ মোস্তাফিজুর রহমান জনি, আরটিভি ইয়ং স্টার অংকিতা মল্লিক ।
অনুষ্ঠানের শেষে বন্ধন কালচারাল ফোরাম এর পক্ষ থেকে একটি মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি খন্দকার নাজমুল হক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সবশেষে বন্ধন কালচারাল ফোরম এর মহাসচিব শেখ নজরুল ইসলাম উপস্থিত সকল দর্শকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন এবং সকলের মঙ্গল কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *