রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

শিরোনাম
জুলাই রেবেলস সদস্যের ওপর হামলার ঘটনায় দুই হামলাকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুদিন ব্যাপী জাতীয় উপকূল সম্মেলন উদ্বোধন: উপকূল বাঁচাতে বনায়ন ও কৃষি সংরক্ষণ জরুরি। —পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সুদানের ইউএন ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক বিবৃতি সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি কাজে নিযুক্ত ব্যক্তিদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের নিকট নির্বাচন কমিশনের পত্র মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দিতে হবে উন্নয়ন দৃষ্টি — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা নয়, প্রয়োজন জলবায়ু সুবিচার -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি মাসের মধ্য বেক্সিমকোর সকল শ্রমিকদের আইনানুগ পাওনাদি পরিশোধ করা হবে: উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন

মোঃ সিকান্দার আলী / ১৭০ পাঠক
প্রকাশকাল রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৭ম সভায় সভাপতির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ফেব্রুয়ারি মাসের মধ্য বেক্সিমকোর সকল শ্রমিকদের আইনানুগ পাওনাদি পরিশোধ করা হবে।

ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, ইতোমধ্যে নতুন রিসিভার যোগদান করেছেন। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে তিনি বেক্সিমকোর প্রকৃত শ্রমিকের সংখ্যা ও পাওনাদি এবং ব্যাংকের মোট ঋণ নির্ধারণ করবেন। এবং যে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ প্রদান করা হয়েছে সে সকল প্রতিষ্ঠানের এমডি ঋণ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি, লোনের মর্টগেজ মূল্য, সম্পদের মূল্য তালিকা সরবরাহ করবেন। ব্যাংক কর্তৃক শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধ করা হবে ফেব্রুয়ারি মাসের মধ্যে।

শ্রমিকরা বেকার হবেন কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এরা সবাই দক্ষ শ্রমিক। কোনো না কোনো ভাবে কাজের ব্যবস্থা হবে। বিডা বিষয়টি নিয়া কাজ করছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় বাণিজ্য উপদেষ্টা , শিল্প উপদেষ্টা , শ্রম ও কর্মসংস্থান সচিব, অর্থসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বিডা চেয়ারম্যান , বেক্সিমকো লি: এর রিসিভার, সংশ্লিষ্ট ব্যাংকের প্রতিনিধিবৃন্দ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *