শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ উদ্বোধন: টেকসই, স্থিতিশীল ও মানুষকেন্দ্রিক স্থাপত্যের নতুন দিগন্ত —-শিক্ষামন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য —পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে

ভুল চিকিৎসায় স্থপতি রাজীবের মৃত্যুর প্রতিবাদে পরিবার ও স্থপতিদের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত

মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি / ২৪৮ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

স্থপতি রাজীব আহমেদ বুয়েট স্থাপত্য বিভাগের ২০০৩ ব্যাচের সদস্য ও রুফ লাইনার স্টুডিও অফ আর্কিটেকচার এর প্রতিষ্ঠাতা স্থপতি । তিনি গত বছর ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ এ সংশ্লিষ্ট চিকিৎসক ডাক্তার এম ইউ কবীর চৌধুরীর ভুল চিকিৎসা এবং অবহেলার কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে তার পরিবার ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট পৃথক পৃথকভাবে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এ অভিযোগ পত্র দাখিল করে । পরবর্তীতে তার পরিবার হাইকোর্টে একটি রিট দাখিল করে । হাইকোর্ট থেকে সংশ্লিষ্ট চিকিৎসক , হাসপাতাল , বাংলাদেশ মেডিকেল এন্ড কাউন্সিল, স্বাস্থ্য অধিদপ্তর থেকে দুই মাসের মধ্যে রিপোর্ট চেয়ে রুল জারি করা হয় , যা এখনো পর্যন্ত জমা হয়নি ।এক বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু অত্যন্ত হতাশা জনক ভাবে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এবং হাইকোর্টের কোন দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি । উল্লেখ আজ ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ এ স্থপতি রাজীব আহমেদের প্রথম মৃত্যু বার্ষিকীর দিন তার পরিবার, বন্ধুজন এবং বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট এই ঘটনার প্রতিবাদে পান্থপথে ডাঃ এম ইউ কবীর চৌধুরীর চেম্বারের সামনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন করে অবস্থান নেন। তারা মনে করেন এর সুষ্ঠ তদন্ত ও সুবিচার দেশের চিকিৎসা ক্ষেত্রে বর্তমান অরাজক অবস্থা সংস্কারের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *