শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
অবৈধ ইটভাটা, পলিথিন ও দূষণকারী কারখানার বিরুদ্ধে সারাদেশে অভিযানে ৩৫ লক্ষ টাকা জরিমানা ও ১২ টি ইটভাটার কার্যক্রম বন্ধ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বন্যার সহায়তা ও সংহতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন শুরু হলো চামড়া শিল্প প্রদর্শনীর ১১তম আসর ‘লেদারটেক বাংলাদেশ ২০২৫’ টাঙ্গাইলের মধুপুরে ৮৮টি দায়েরকৃত বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত বস্ত্রখাতে কোন ভুল সিদ্ধান্ত হবে না,রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই: —উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জাতীয় রাজস্ব বোর্ডের এর বিশেষ অভিযানে সিগারেট কোম্পানির প্রায় ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ উদঘাটন বাংলাদেশ নিজস্ব অর্থনৈতিক নীতি নির্ধারণ করে, আইএমএফ বা বিশ্বব্যাংক দ্বারা নির্ধারিত নয়। —বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুর স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল-এর সেমিনার অনুষ্ঠিত আগামী নির্বাচনে দায়িত্বপালন হবে ঐতিহাসিক: নতুন এসপি’দের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার

কোনো ক্ষমা নেই, শেখ হাসিনার বললেন মাওলানা মামুনুল হক

মোঃ সিকান্দার আলী / ২৫২ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমা করা হলে বাংলাদেশের মানুষ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। শুধু শেখ হাসিনা নন, তাঁর খুনি মন্ত্রিসভার প্রত্যেক সদস্যকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এ কথা বলেন।

বিগত দিনে আওয়ামী লীগের দুঃশাসন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উল্লেখ করে মামুনুল হক বলেন, শান্তিপূর্ণ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। জুলাই গণ–অভ্যুত্থানে শেখ হাসিনার নির্দেশে যে গণহত্যা হয়েছে, তা জাতিসংঘের রিপোর্টে প্রকাশিত হয়েছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট রিপোর্ট হ‌ওয়ার পর আওয়ামী লীগ নিষিদ্ধে আর কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। সমাবেশ থেকে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান।

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ক্ষমা নেই বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমা করা হলে বাংলাদেশের মানুষ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। শুধু শেখ হাসিনা নন, তাঁর খুনি মন্ত্রিসভার প্রত্যেক সদস্যকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এ কথা বলেন।

বিগত দিনে আওয়ামী লীগের দুঃশাসন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উল্লেখ করে মামুনুল হক বলেন, শান্তিপূর্ণ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। জুলাই গণ–অভ্যুত্থানে শেখ হাসিনার নির্দেশে যে গণহত্যা হয়েছে, তা জাতিসংঘের রিপোর্টে প্রকাশিত হয়েছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট রিপোর্ট হ‌ওয়ার পর আওয়ামী লীগ নিষিদ্ধে আর কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। সমাবেশ থেকে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের নাম উল্লেখ করে মামুনুল হক বলেন, ‘এই কক্সবাজারের কৃতী সন্তান জননন্দিত নেতা সালা উদ্দিন সাহেব ভয়ংকরভাবে গুমের শিকার হয়েছিলেন। কূটনৈতিক শিষ্টাচার বর্জন করে পার্শ্ববর্তী রাষ্ট্র এই গুম প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে। আমরা ভারতের কাছে এর জবাব চাই। একইভাবে ইলিয়াস আলীসহ যত বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী গুম-খুনের শিকার হয়েছেন, সেই সব জুডিশিয়াল কিলিংয়েরও বিচার চাই।’

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ ও মাওলানা আলী উসমান, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি। বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা সভাপতি আবছার উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে দলের কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *