শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম
অবৈধ ইটভাটা, পলিথিন ও দূষণকারী কারখানার বিরুদ্ধে সারাদেশে অভিযানে ৩৫ লক্ষ টাকা জরিমানা ও ১২ টি ইটভাটার কার্যক্রম বন্ধ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বন্যার সহায়তা ও সংহতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন শুরু হলো চামড়া শিল্প প্রদর্শনীর ১১তম আসর ‘লেদারটেক বাংলাদেশ ২০২৫’ টাঙ্গাইলের মধুপুরে ৮৮টি দায়েরকৃত বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত বস্ত্রখাতে কোন ভুল সিদ্ধান্ত হবে না,রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই: —উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জাতীয় রাজস্ব বোর্ডের এর বিশেষ অভিযানে সিগারেট কোম্পানির প্রায় ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ উদঘাটন বাংলাদেশ নিজস্ব অর্থনৈতিক নীতি নির্ধারণ করে, আইএমএফ বা বিশ্বব্যাংক দ্বারা নির্ধারিত নয়। —বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুর স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল-এর সেমিনার অনুষ্ঠিত আগামী নির্বাচনে দায়িত্বপালন হবে ঐতিহাসিক: নতুন এসপি’দের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার

পাটের ব্যাগের ব্যাপক প্রচলন বিষয়ে পরিবেশ উপদেষ্টা ও পাট উপদেষ্টার বৈঠক: ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত।

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ১৬৯ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

পরিবেশবান্ধব পাটজাত পণ্য বিশেষ করে পাটের ব্যাগের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের বৈঠক আজ রবিবার সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ উপদেষ্টার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে পরিবেশবান্ধব পাটের ব্যাগের ব্যাপক প্রচলন ও ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয় এবং এর বিকাশে নীতিগত সহায়তার বিষয়ে আলোচনা হয়। এসময় পাটের ব্যাগের ব্যাপক প্রচলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বিজেএমএসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধি সমন্বয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ওয়ার্কিং গ্রুপ দেশে বাস্তব অবস্থা পর্যালোচনা করে কোন কোন পণ্য ও দ্রব্যে পর্যায়ক্রমে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করা যায় সেবিষয়ে সরকারের নিকট মতামত উপস্থাপন করবে।

এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়ে নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। তিনি আরো বলেন, পাটের ব্যাগের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে আমরা প্লাস্টিক দূষণ কমিয়ে একটি টেকসই ভবিষ্যৎ গড়তে পারি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশে পরিবেশবান্ধব পাটজাত পণ্য বিশেষ করে পাটের ব্যাগের ব্যাপক প্রচলনে পরিবেশ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পাট মন্ত্রণালয়। একাজে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ, পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসীসহ বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ)-এর সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *