বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

তথ্য মন্ত্রণালয়ের নবযোগদানকৃত উপদেষ্টার সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

মোঃ সিকান্দার আলী / ১১৩ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নবযোগদানকৃত উপদেষ্টা মোঃ মাহফুজ আলম মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি) বিকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ছাড়া মন্ত্রণালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। যেসব ক্ষেত্রে মন্ত্রণালয়ের কাজের সুযোগ রয়েছে, সেসব সুযোগ কাজে লাগাতে হবে এবং মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত সমাপ্ত করতে হবে। তিনি মন্ত্রণালয়ের কাজের মান-উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। উপদেষ্টা মন্ত্রণালয় পরিচালনায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। সভার শুরুতে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাসমূহের পরিচিতি উপস্থাপন করেন অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী। মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অধীন দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *