বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

পার্বত্য নারীদের ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে- পার্বত্য উপদেষ্টা

মোঃ সিকান্দার আলী / ৬৭ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

পার্বত্য উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, ভালো উদ্যোক্তা হতে গেলে প্রথমেই প্রয়োজন কোন বিদ্যমান পণ্যের ধারণা বা ক্ষেত্রের পরিবর্তন বা নতুনত্ব আনা, যাতে মানুষ আকৃষ্ট হয়-যাকে এক কথায় আমরা ইনোভেশন বলি। তিনি বলেন, পার্বত্য এলাকার নারীদের স্বাবলম্বি হতে হলে ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে।

আজ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার নারী উদ্যোক্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

উপদেষ্টার সুপ্রদীপ চাকমা আরো বলেন, উৎপাদিত আইটেমকে অধিকতর উন্নততর ও টেকসই করার লক্ষ্যে নারী উদ্যোক্তারা এগিয়ে আসবেন বলে আমার বিশ্বাস। তিনি বলেন, প্রয়োজনে নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পার্বত্য জেলাগুলোর উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সহযোগিতা করা হবে। ভালো কিছুর উদ্যোগ নিলে এর ফলাফল ভালই হয়। তিনি বলেন, তিন জেলায় জায়গা পাওয়া সাপেক্ষে তিনটি বহুতলবিশিষ্ট ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এসব জায়গায় উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থাকবে। উদ্যোক্তারা সেখানে কম্পিউটার অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক ভিলেজ, ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম, উদ্যোক্তা মেলা, এথনিক কমিউনিটি ভিলেজ প্লাটফর্ম নামে তাদের উৎপাদিত পণ্য বিপণন করতে পারবেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আমি চাই, পার্বত্য জেলাগুলোতে কোয়ালিটি এডুকেশন, লাইভলিহুড ও পরিবেশ সুরক্ষায় হারমোনিয়াসলী ডেভেলপমেন্ট হবে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

নারী উদ্যোক্তাদের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টার সহধর্মিণী নন্দিতা চাকমা, চাকমা, ত্রিসিলা, সানজিদা, মনোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রেজাউল করিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *