শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম
তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ উদ্বোধন: টেকসই, স্থিতিশীল ও মানুষকেন্দ্রিক স্থাপত্যের নতুন দিগন্ত —-শিক্ষামন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য —পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে

বৃক্ষের কথন মোঃ রুবেল মিয়া

Enbnews24 | ইএনবি নিউজ ডেস্ক- / ৮১ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

আমি বিনা তুমি শুন্য
আমার ছায়ায় ধরনীর বুক পূর্ণ।
আমি শীতল করি তোমার ক্লান্ত কায়া,
তবু আমার প্রতি হয় না তোমার মায়া।
আমি দিয়ে যাই তোমায় শীতল হিম হাওয়া
আমার রসেই তোমার রোগের দাওয়া।
শৈশবে তুমি আমার পিঠে চড়ো
বড় হয়ে তুমি আমায় উজাড় করো!
তুমি পাগলের মতো লেগেছো আমার পিছু
আদৌ কি আমার করতে পেরেছো কিছু?
তুমি বারবার করেছো আমার অস্তিত্বের বিনাশ
কখনো ভেবেছো আমার তরে তোমার সর্বনাশ?
আমি দিতে পারি সবুজ প্রাণবন্ত জীবন
তেমনি দিতে পারি তোমায় বিভীষিকাময় মরণ।
নগর গড়া যদি হয় তোমার চাওয়া
আমি দিবো তোমায় দগ্ধ মরুর হাওয়া।
আমি আনবো সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণি ঝড়
ভেঙে ফেলবো বিশ্বের যতো দালান কোঠার ঘড়।
আমি ভাসিয়ে দিবো তোমার স্বপ্নের শহর
সেদিন বেশি দূর নয় আছে কয়েকটি প্রহর।
শীতে তোমায় কাবু করবো গরমেও নেই ছাড়
কর তোরা দেখি কতো পারিস আমায় উজাড়।
প্রকৃতি মাতার স্নেহ দেখেছিস, দেখেছিস ভালোবাসা
কুৎসিত মনের মানবজাতি এখন দেখ আমার রঙ তামাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *