বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

সাতক্ষীরার সীমান্তবর্তী তলুইগাছায় ‘মব ভায়োলেন্স’ রুখে দিল বিজিবি

আলী আহসান রবি- স্টাফ রিপোর্টার / ৬৮ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী তলুইগাছা এলাকায় উত্তেজিত জনতার ‘মব ভায়োলেন্স’ এর হাত থেকে বাইসাইকেল চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেছে বিজিবি।

গতকাল ১০ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক রাত ১০.০০ টায় বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা বিওপির দায়িত্বাধীন দক্ষিণ তলুইগাছা গ্রামের (তলুইগাছা বিওপি হতে আনুমানিক ৩০০ গজ দক্ষিণ দিকে) স্থানীয় বাসিন্দা জনৈক মোঃ কামরুল ইসলামের ০১টি বাইসাকেল চুরির অভিযোগে মোঃ আবুল হাসান (৩০) নামের এক ব্যক্তিকে ধরে বিক্ষুব্ধ জনতা বেধরক মারধর শুরু করে। খবর পেয়ে বিজিবির তলুইগাছা বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে ‘মব ভায়োলেন্স’ রুখে দেয় এবং বাইসাইকেল চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে বিজিবি নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনার প্রেক্ষিতে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং উত্তেজিত জনতা বিজিবির হাত থেকে অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ নিকটবর্তী বিওপি/পোস্ট হতে অতিরিক্ত জনবল মোতায়েন করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। পরে সাতক্ষীরা সদর থানা ও কলারোয়া থানায় সংবাদ প্রেরণ করা হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসে। বিজিবি অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করার চেষ্টা করলে বিক্ষুব্দ জনতা তাতে বাধা প্রদান করে।

পরবর্তীতে উত্তেজনা প্রশমন করতে ব্যাটালিয়ন সদর হতে অতিরিক্ত ০৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। কোন প্রকার বল প্রয়োগ না করে কৌশলে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা হয় এবং অদ্য ১১ মার্চ রাত ০১.১০ টার দিকে অভিযুক্ত ব্যক্তিসহ পুলিশ সদস্যদেরকে ঘটনাস্থল হতে সরিয়ে নিয়ে নিরাপদে সাতক্ষীরা সদর থানায় পৌছানোর ব্যবস্থা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *