শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ উদ্বোধন: টেকসই, স্থিতিশীল ও মানুষকেন্দ্রিক স্থাপত্যের নতুন দিগন্ত —-শিক্ষামন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য —পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে

সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজিবি

মোঃ সিকান্দার আলী / ৮৬ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন

সাম্প্রতিককালে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া স্থানীয় লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজিবি।

অদ্য ১৩ মার্চ ২০২৫ তারিখে বিজিবি’র খাগড়াছড়ি সেক্টরের সার্বিক তত্ত্বাবধানে বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) ও বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর যৌথ উদ্যোগে পর্যটন কেন্দ্র সাজেকের রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটি সেন্টারের সামনে সাম্প্রতিককালে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় ৪২টি লুসাই ও ত্রিপুরা পরিবারের মাঝে গৃহস্থালি সামগ্রী এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।

বিজিবির খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম ক্ষতিগ্রস্তদের হাতে গৃহস্থালি সামগ্রী হিসেবে থালা, বাটি, গ্লাস, কলসি, মগসহ বিভিন্ন তৈজসপত্র এবং আর্থিক সহায়তা তুলে দেন। এসময় সেক্টর কমান্ডার স্থানীয়দের উদ্দেশ্য বলেন, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয় ৪২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাদের জানমালের নিরাপত্তার পাশাপাশি বিজিবি’র পক্ষ থেকে সামান্য পরিসরে সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এবং বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহিউদ্দিন ফারুকীসহ বিজিবির অন্যান্য পদবীর কর্মকর্তা ও সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *