রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

শিরোনাম
জুলাই রেবেলস সদস্যের ওপর হামলার ঘটনায় দুই হামলাকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুদিন ব্যাপী জাতীয় উপকূল সম্মেলন উদ্বোধন: উপকূল বাঁচাতে বনায়ন ও কৃষি সংরক্ষণ জরুরি। —পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সুদানের ইউএন ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক বিবৃতি সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি কাজে নিযুক্ত ব্যক্তিদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের নিকট নির্বাচন কমিশনের পত্র মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দিতে হবে উন্নয়ন দৃষ্টি — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা নয়, প্রয়োজন জলবায়ু সুবিচার -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মপরিবেশ গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় অঙ্গীকারবদ্ধ

আলী আহসান রবি- স্টাফ রিপোর্টার / ৭৬ পাঠক
প্রকাশকাল রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর ৩৫৩ তম গভর্নিং বডির সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করছে।

গতকাল (বৃহস্পতিবার) মাননীয় উপদেষ্টার আমন্ত্রণে জাপান ও তানজানিয়া , নাইজার, মালওয়ি এর ৪ জন মিনিস্টার এবং যুক্তরাষ্ট্র , ভারত, কানাডা, অষ্ট্রেলিয়া, মেক্সিকো, জাপান, ওমান, ফিলিপিন, নেপাল, তানজানিয়া , মোজাম্বিক, নেদারল্যান্ডসের অ্যাম্বাসেডর ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক পর্যায়ের শ্রমিক এবং মালিকদের সংগঠনের প্রতিনিধিবৃন্দসহ আইএলও গভর্নিং বডির মোট ২০টি দেশের অ্যাম্বসেডর / হাইকমিশনার এর সাথে মতবিনিময় করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। মতবিনিময়কালে তিঁনি বলেন, আইএলও জাতিসংঘের একমাত্র ত্রিপক্ষীয় সংস্থা, যা সরকার, নিয়োগকর্তা বা মালিক ও শ্রমিকদের নিয়ে একসঙ্গে কাজ করে। তিঁনি বলেন, জুলাই – আগষ্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গঠিত অন্তরবর্তীকালীন সরকার শ্রমিকদের জন্য আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ শোভন কর্মপরিবেশ গড়ে তোলার জন্য দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

এ সময় উপদেষ্টা বাংলাদেশের শ্রমিকদের অধিকার রক্ষার উপর গুরুত্বারোপ করে বাংলাদেশের শ্রম পরিস্থিতির সার্বিক উন্নতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের প্রায় ৭০% নারী শ্রমিক রেডিমেট গার্মেন্টস শিল্পের সাথে জড়িত যা নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তিতে অসামান্য অবদান রাখছে। উপদেষ্টা শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণে সকল উন্নয়ন সহযোগী দেশের পাস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় শেষে ২০ টি দেশের আমন্ত্রিত অতিথিদের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন, শ্রম ও কর্মসংস্থান সচিব, জেনেভা স্বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি এক নৈশ ভোজে অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *