বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

রিটার্ন সিস্টেম এর সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায় নির্ধারণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আলী আহসান রবি- স্টাফ রিপোর্টার / ৭২ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

ই-

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আজ ১৬ ই মার্চ, ২০২৫ খ্রি. তারিখে আগারগাঁওস্থ জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে অনলাইন রিটার্ন দাখিলে “ই-রিটার্ন সিস্টেম এর সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায় নির্ধারণ” বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।

উল্লেখ্য এ বছর অনলাইন রিটার্ন দাখিলে উল্লেখযোগ্য সাড়া লক্ষ্য করা যায়। ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ১৪,৯৬,৪৭৬ (চৌদ্দ লক্ষ ছিয়ানব্বই হাজার চারশত ছিয়াত্তর) জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেন। একই সময়ে ১৮,৯০,৩০৫ (আঠারো লক্ষ নব্বই হাজার তিনশত পাঁচ) জন করদাতা অনলাইন রিটার্নের জন্য রেজিস্ট্রেশন করেন। আগামী অর্থ বছর থেকে শতভাগ আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করার পূর্বপ্রস্তুতি হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব মো: আবদুর রহমান খান এফসিএমএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জি এম আবুল কালাম কায়কোবাদ, সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), জাতীয় রাজস্ব বোর্ড। কর্মশালায় অংশীজনদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি চাকুরিজীবি, পেশাজীবি, সকল তফশিলি ব্যাংকের প্রতিনিধি, মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ছয়টি বহুজাতিক কোম্পানির প্রতিনিধি, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন, দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশ (ICMAB), দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ (ICAB) এর প্রতিনিধিগণ। এছাড়াও ঢাকাস্থ কর অঞ্চল সমূহের কর কমিশনার ও মহাপরিচালকবৃন্দ এবং জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ঝামেলা মুক্ত এবং সময় সাশ্রয়ী হওয়ায় কর্মশালায় অংশগ্রহণকারী অতিথিগণ জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান কে ধন্যবাদ জানান। অনলাইন রিটার্ন ব্যবস্থা চালু হওয়ার ফলে রিটার্ন নিয়ে মানুষের মধ্যে যে ভীতি কাজ করতো তা অনেকাংশ দূর হয়েছে বলে আলোচকগণ উল্লেখ করেন। আয়কর রিটার্ন শতভাগ অনলাইন হলে রিটার্ন দাখিলের হার অনেক বেড়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ই-রিটার্ন সিস্টেম এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সিস্টেমের আপগ্রেডেশন এর জন্য মতামত ও পরামর্শ প্রদান করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব আবু হান্নান দেলওয়ার হোসেন, সদস্য (কর তথ্য ও ব্যবস্থাপনা সেবা), জাতীয় রাজস্ব বোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *