শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম
অবৈধ ইটভাটা, পলিথিন ও দূষণকারী কারখানার বিরুদ্ধে সারাদেশে অভিযানে ৩৫ লক্ষ টাকা জরিমানা ও ১২ টি ইটভাটার কার্যক্রম বন্ধ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বন্যার সহায়তা ও সংহতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন শুরু হলো চামড়া শিল্প প্রদর্শনীর ১১তম আসর ‘লেদারটেক বাংলাদেশ ২০২৫’ টাঙ্গাইলের মধুপুরে ৮৮টি দায়েরকৃত বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত বস্ত্রখাতে কোন ভুল সিদ্ধান্ত হবে না,রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই: —উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জাতীয় রাজস্ব বোর্ডের এর বিশেষ অভিযানে সিগারেট কোম্পানির প্রায় ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ উদঘাটন বাংলাদেশ নিজস্ব অর্থনৈতিক নীতি নির্ধারণ করে, আইএমএফ বা বিশ্বব্যাংক দ্বারা নির্ধারিত নয়। —বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুর স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল-এর সেমিনার অনুষ্ঠিত আগামী নির্বাচনে দায়িত্বপালন হবে ঐতিহাসিক: নতুন এসপি’দের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার

দূষণবিরোধী অভিযানে ২৩ কোটি টাকা জরিমানা, ৬২৮ ইটভাটা বন্ধ, ১ লাখ ৬৪ হাজার কেজি পলিথিন জব্দ

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ৮১ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সারা দেশে পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত ৭৩৯টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এসব অভিযানে ১ হাজার ৫৯১টি মামলার মাধ্যমে ২৩ কোটি ১২ লাখ ২৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে ৪২৪টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়। ২০৪টি ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয় এবং ১১৮টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। এছাড়া ৫টি প্রতিষ্ঠান থেকে ৬ ট্রাক ব্যাটারি রিসাইক্লিং যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করে দেওয়া হয়।

গত ০৩ নভেম্বর ২০২৪ হতে এ পর্যন্ত সমগ্র বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন ও বাজারজাত বন্ধে ৩৬২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৬৭৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৫৪ লাখ ৯৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। প্রায় ১ লাখ ৬৪ হাজার ৮৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ১২টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়।

এছাড়া, রংপুর, নীলফামারী, বরগুনা, মেহেরপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৮টি মোবাইল কোর্ট অভিযানে ২৩টি মামলার মাধ্যমে ৮৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ৯টি ইটভাটার কার্যক্রম পুরোপুরি বন্ধ করা হয়।

অদ্য ২৫ মার্চ, লালবাগ, পটুয়াখালী ও সুনামগঞ্জে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের দায়ে ৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০টি মামলার মাধ্যমে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩২ কেজি পলিথিন জব্দ করা হয়।

এছাড়া, ঢাকা মহানগরে বায়ুদূষণ নিয়ন্ত্রণে ২টি মোবাইল কোর্ট অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। যশোরে শব্দ দূষণ বিরোধী অভিযানে ৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
সুনামগঞ্জে পাথর ক্রাশিংয়ের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৪টি এক্সকাভেটর ও ২০টি শ্যালু মেশিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *