বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিসিটি ফান্ডের অর্থায়নে বাস্তবায়নের জন্য ২৯টি নতুন প্রকল্প অনুমোদন।

মোঃ সিকান্দার আলী / ৬৩ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ২৯টি নতুন প্রকল্প অনুমোদিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের ৬২তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই প্রকল্পগুলোর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কৃষি ও নগর উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। হাওর এলাকায় কার্বন নির্গমন ও জলবায়ু সহনশীল কৃষি উৎপাদন নিয়ে গবেষণা করা হবে। দুগ্ধ উৎপাদন বাড়াতে পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন করা হবে। চারটি হটস্পট এলাকায় উদ্ভিদের বৃদ্ধির ওপর জলবায়ুর প্রভাব বিশ্লেষণ করা হবে।

কৃষকদের জন্য পেঁয়াজ সংরক্ষণ ও মানসম্মত বীজ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। চর, হাওর ও উপকূলে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো হবে।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট শহর এলাকায় জলাধার পুনরুদ্ধার করা হবে। নারায়ণগঞ্জের পাঁচটি খালের তীরে বনায়ন এবং গাজীপুরের লবনদহ খাল সংরক্ষণ করা হবে। জলবায়ুর প্রভাব মোকাবিলায় রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে সৌরবিদ্যুৎচালিত নলকূপ বসানো হবে। বান্দরবানের ক্ষতিগ্রস্ত জনগণের জন্য সুপেয় পানি সরবরাহ করা হবে।

পরিবেশবান্ধব পাটের ব্যাগ সরবরাহ, তাল ও ম্যানগ্রোভ বনায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করা হবে। এই প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি বিভিন্ন সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠান কাজ করবে। দেশজুড়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা বাড়াতে প্রচারাভিযানও চালানো হবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি; জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর; পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; সেন্টার ফর এনভায়রনমেন্টাল এবং জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস; বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট; পরিবেশ অধিদপ্তর; বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট; জেলা প্রশাসন, ঢাকা; মৎস্য উন্নয়ন কর্পোরেশন; প্রাণিসম্পদ অধিদপ্তর ;পাট অধিদপ্তর; বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বন অধিদপ্তর প্রকল্পসমূহ বাস্তবায়ন করবে।

সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এসব প্রকল্পের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *