বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

গেন্ডারিয়ায় শহীদ শাহরিয়ার খান অনাসের বাসায় তার বাবা-মায়ের সাথে দেখা করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। —উপদেষ্টা শারমীন এস মুরশিদ

Enbnews24 | ইএনবি নিউজ ডেস্ক- / ৬৩ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ অপরাহ্ন

আজ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ১৬ বছরের কিশোর ঢাকায় গেন্ডারিয়ায় শহীদ শাহরিয়ার খান অনাসের বাসায় তার বাবা-মায়ের সাথে দেখা করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। উপদেষ্টা তাদের খোঁজখবর নেন এবং তার ছোট ছোট দুই ভাইকে মাথায় হাত বুলিয়ে আদর করে দেন। উপদেষ্টা শহীদ আনাসের বাবা-মায়ের সাথে কথা বলার সময় আনাসের বাবা-মা আনাসের আন্দোলনে যাওয়ার কথা ব্যক্ত করেন এবং বলতে বলতে ভারাক্রান্ত হয়ে পড়েন। অনাসের লেখনি তার মায়ের পাশে রেখে ঘর থেকে বের হয়ে যায় তখনও তাকে দমিয়ে রাখা যায়নি বলে উল্লেখ করেন তারা।
উপদেষ্টা তাদেরকে সান্ত্বনা দেন এবং বলেন, জুলাই- আগস্টে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে এ সরকার তাদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাদেরকে আমরা মুক্তিযোদ্ধাদের মত সম্মানিত করবো এবং তাদের কবরস্থান পাকা করার ব্যবস্থা করা হবে।
শহীদ আনাসের পরিবারকে সাহায্য সহযোগিতা দিয়ে সম্মানিত করায় তার বাবা- মা এ অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *