বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করেছে বংশাল থানা পুলিশ

মোঃ সিকান্দার আলী / ৭৫ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

রাজধানীর বংশাল থানাধীন তাঁতিবাজার মোড় এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য (তেল, সাবান, চকলেট, পারফিউম, ফেসওয়াশ ও প্যান্টের কাপড়) উদ্ধার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ।

রবিবার (৬ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১১:৫৫ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য উদ্ধার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে বংশাল থানার একটি টিম মাদক উদ্ধার ও ছিনতাই প্রতিরোধ ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তাঁতিবাজার মোড় সংলগ্ন এসএ পরিবহনের স্টোর রুমের সামনে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় অবৈধ পণ্য নিয়ে আসা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করে থানা পুলিশ। এসব ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে তেল, সাবান, চকলেট, পারফিউম, ফেসওয়াশ ও প্যান্টের কাপড়। উদ্ধারকৃত এসব ভারতীয় পণ্যের আনুমানিক মূল্য ৩৩ লক্ষ ৫৩ হাজার টাকা। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৭ বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, আসামিরা দীর্ঘদিন যাবৎ অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন বিদেশি পণ্য বাংলাদেশে নিয়ে এসে বিক্রয় করতো।

মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *