রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

শিরোনাম
জুলাই রেবেলস সদস্যের ওপর হামলার ঘটনায় দুই হামলাকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুদিন ব্যাপী জাতীয় উপকূল সম্মেলন উদ্বোধন: উপকূল বাঁচাতে বনায়ন ও কৃষি সংরক্ষণ জরুরি। —পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সুদানের ইউএন ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক বিবৃতি সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি কাজে নিযুক্ত ব্যক্তিদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের নিকট নির্বাচন কমিশনের পত্র মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দিতে হবে উন্নয়ন দৃষ্টি — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা নয়, প্রয়োজন জলবায়ু সুবিচার -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

কৃষক ভবেশের মৃত্যু কে কেন্দ্র করে ভারতের দেওয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করল বাংলাদেশ ।

মোঃ সিকান্দার আলী / ৬২ পাঠক
প্রকাশকাল রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

দিনাজপুরের বিরল উপজেলায় ভবেশ চন্দ্র রায় (৫৫) নামের এক কৃষকের মৃত্যুর ঘটনায় ভারত সরকারের দেওয়া বক্তব্যকে প্রত্যাখান করেছে বাংলাদেশ।

ভারত সরকারের বক্তব্য নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম শনিবার বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, ‘‘দুঃখজনক বিষয় হচ্ছে, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের ওপর ‘সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতার’ অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে।’’ তিনি বলেন, ‘আমরা এই ভিত্তিহীন দাবিকে প্রত্যাখ্যান করছি।’

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ এমন দেশ নয়, যেখানে সংখ্যালঘুরা সরকারের সমর্থনে কোনো বৈষম্যের শিকার হন। বাংলাদেশ সরকার সকল নাগরিককে তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে অধিকার রক্ষা করে।’

প্রেস সচিব বলেন, ‘এই নির্দিষ্ট ঘটনায়, আমরা নিশ্চিত হয়েছি যে, ভুক্তভোগী আগে থেকে পরিচিত কয়েকজনের সঙ্গে বাইরে গিয়েছিলেন। তাঁর পরিবার কারো সঙ্গে বাইরে যাওয়া নিয়ে কোনো সন্দেহজনক বিষয় জানায়নি।’

শফিকুল আলম জানান, ময়নাতদন্ত প্রতিবেদনে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও মৃত্যুর কারণ নিশ্চিত করতে ভিসেরা বিশ্লেষণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, ভিসেরা রিপোর্ট পাওয়ার পর উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

শফিকুল আলম বলেন, ‘আমরা সব পক্ষকে আহ্বান জানাচ্ছি, ঘটনাটি নিয়ে বিভ্রান্তিকর ও উসকানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য।’

এরআগে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৫টায় কয়েকজন দুটি মোটরসাইকেল নিয়ে উপজেলার শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে ভবেশের বাড়িতে আসেন। এরপর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ফুলবাড়ী বাজারে যাওয়ার কথা বলে ভবেশকে তাঁদের মোটরসাইকেলে তুলে নেন। পরে রাতে তাঁর অসুস্থতার খবর পায় পরিবার। অ্যাম্বুলেন্সে করে জরুরিভাবে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে শনিবার (১৯ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে ‘অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপর সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতা’ বলে মন্তব্য করে।

এক্সে দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভবেশ চন্দ্র রায়ের অপহরণ ও নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

এক্সে পোস্টে দাবি করা হয়, ‘এই হত্যাকাণ্ড একটি ধারাবাহিক নিপীড়নের অংশ, যেখানে হিন্দু সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে এবং পূর্বের ঘটনাগুলোর অপরাধীরা বিনা শাস্তিতে ঘুরে বেড়াচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *