শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন

শিরোনাম
তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ উদ্বোধন: টেকসই, স্থিতিশীল ও মানুষকেন্দ্রিক স্থাপত্যের নতুন দিগন্ত —-শিক্ষামন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য —পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে

কক্সবাজারের বাঁকখালী নদীকে শীঘ্রই দখল ও দূষণমুক্ত করা হবে। —-পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ৭৯ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কক্সবাজারের বাঁকখালী নদীকে শীঘ্রই দখল ও দূষণমুক্ত করা হবে। তিনি বলেন,
কক্সবাজারের মানুষের অনেক দিনের দাবি হচ্ছে বাঁকখালী নদীকে দখল ও দূষণমুক্ত করা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বাঁকখালীর ফোরশোর/নদীর তীর কে দখলদারদের কাছ থেকে নিয়ে নেয়া হবে এবং অবৈধ দখলদারকে যত তাড়াতাড়ি সম্ভব নদীর তীর থেকে উচ্ছেদ করা হবে।

আজ( বৃহস্পতিবার) কক্সবাজারের বাঁকখালী নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, এখানে কোনো কোনো জায়গায় আইনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে, হাইকোর্ট থেকে স্থিতাবস্থা নিয়ে আসা হয়েছে,সেটাও আইনীভাবে মোকাবেলা করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলে, এখানে বাঁকখালী নদীর তীরের অবৈধ স্থাপনা দখলমুক্ত করা হবে এবং এজন্য যা করা দরকার আমরা তাই করবো। নদীর ফোরশোরটা গেজেট হয়ে আছে এবং যত দ্রুত সম্ভব নদী দখলমুক্ত করা হবে বলে উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের জানান।

এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ নাজমুল আহসান, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন, চট্টগ্রাম বন সার্কেলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ-সহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *