বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

মে দিবস উপলক্ষে ছায়া সংসদ বিতর্ক: শ্রমিক অধিকার সুরক্ষায় জোরালো বার্তা

মোঃ সিকান্দার আলী / ৮৫ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

মহান মে দিবস-২০২৫ উদ্যাপনের অংশ হিসেবে আজ শনিবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) প্রাঙ্গণে “শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে” প্রতিপাদ্যে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা “শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি” বিষয়ে বিতর্কে অংশ নেন।

প্রধান অতিথির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, শ্রমিক-মালিক সম্পর্কের উন্নয়নে ত্রিপক্ষীয় কাউন্সিলের আলোচনা জোরদার করা হয়েছে। যেসব মালিক শ্রমিকদের ন্যায্য অধিকার দেন, তাদের প্রতিষ্ঠানে অসন্তোষ কম। কিন্তু রানা প্লাজার মতো ট্র্যাজেডি মালিকপক্ষের অবহেলার ফল। তিনি শ্রমিকদের বকেয়া মজুরি না দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশের ঘোষণা দেন।

উপদেষ্টা জাপানের টয়োটার উদাহরণ টেনে বলেন, ৪০ বছর ধরে সেখানে শ্রমিক অসন্তোষ নেই, যদিও ট্রেড ইউনিয়ন সক্রিয়। বাংলাদেশেও এমন শিল্পসংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে পুলিশি দমন-পীড়নের কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে তেজগাঁও কলেজের বিতার্কিক দল বিজয়ী হয় এবং উপদেষ্টা তাদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *