বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

ঈদের আগেই এমপিওভুক্ত শিক্ষকরা পেতে পারেন সুখবর

Enbnews24 | ইএনবি নিউজ ডেস্ক- / ১৫২ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ঈদুল আজহার আগেই তাদের বকেয়া বেতন এবং বর্ধিত ঈদ বোনাস পেতে পারেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার মাউশি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঈদের ছুটি (৫ জুন) শুরুর আগেই বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এপ্রিল মাসের বকেয়া বেতন এবং ঈদুল আজহার বোনাস একসঙ্গে নাও আসতে পারে, তবে বোনাস আগে ছাড় হওয়ার সম্ভাবনা বেশি।এমপিওভুক্ত শিক্ষকদের ঈদের বোনাস মূল বেতনের ৫০ শতাংশ হারে বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে আসন্ন কুরবানির ঈদ থেকেই শিক্ষকরা এ বর্ধিত হারে বোনাস পাবেন। তবে কর্মচারীরা আগের নিয়মেই বোনাস পাবেন।

আরও পড়ুন: সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

জানা যায়, গত রোববার এপ্রিল মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। বুধবার অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জিও জারির তথ্য নিশ্চিত করেন। তারা জানান, এপ্রিলের প্রথম ধাপেধাপে ১ হাজার ২৪২ জন, জানুয়ারির চতুর্থ ধাপে ১ হাজার ৫৫৬ জন, ফেব্রুয়ারির তৃতীয় ধাপে (আংশিক) ১ হাজার ৫৭৩ জন এবং মার্চের দ্বিতীয় ধাপে (আংশিক) ১ হাজার ৫৭৩ জন শিক্ষক-কর্মচারীর বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *