শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ উদ্বোধন: টেকসই, স্থিতিশীল ও মানুষকেন্দ্রিক স্থাপত্যের নতুন দিগন্ত —-শিক্ষামন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য —পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে

পল্টন থেকে ৪৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে ডিবি।

আলী আহসান রবি / ৬৩ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন

রাজধানীর পল্টন এলাকা থেকে ৪,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রহিম (২৬) ও ২। মোঃ শফিউল্লাহ (২৪)।

আজ শনিবার (২৪ মে ২০২৫খ্রি.) সকাল আনুমানিক ০৯:২০ ঘটিকায় পল্টন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, পল্টন থানাধীন আজমেরী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে কতিপয় মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে উক্ত টিম অভিযান পরিচালনা করে ৪,৬০০ পিস ইয়াবাসহ মোঃ রহিম ও মোঃ শফিউল্লাহকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর পল্টনসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *