শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ উদ্বোধন: টেকসই, স্থিতিশীল ও মানুষকেন্দ্রিক স্থাপত্যের নতুন দিগন্ত —-শিক্ষামন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য —পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে

বিদেশে পড়াশোনার সুযোগ বাড়াতে এমপাওয়ার ও আইডিপি- এর নতুন অংশীদারিত্ব

আলী আহসান রবি / ১৪৩ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র ও কানাডায় পড়তে চাওয়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এমপাওয়ার ফিনান্সিং এবং আন্তর্জাতিক শিক্ষা সেবা প্রতিষ্ঠান আইডিপি এডুকেশন এখন একসঙ্গে কাজ করবে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আরও ভালো সহযোগিতা পাবেন।

আইডিপি-এর গুলশান অফিসে এমপাওয়ার ও আইডিপি- এর মধ্যে অংশীদারিত্বের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, পরামর্শক, শিক্ষার্থী ও অন্যান্য অতিথিরা। বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে পড়তে যাওয়া সহজ করতে এমপাওয়ার এবং আইডিপি এখন একসাথে কাজ করবে।

এমপাওয়ার ফাইনান্সিং- এর ডিজিটাল মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট ডানকান মস বলেন, “যুক্তরাষ্ট্র ও কানাডায় পড়াশোনার সুযোগ আরও সহজ করতে আইডিপি- এর সঙ্গে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। আইডিপি-এর স্থানীয় অভিজ্ঞতা এবং এমপাওয়ার- এর শিক্ষার্থী-কেন্দ্রিক অর্থায়ন মডেল একত্রিত করার মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক বাধা দূর করতে ও তাদের উচ্চশিক্ষার লক্ষ্য পূরণে আরও সহায়তা করতে পারব বলে আমরা আশা করি।”

আইডিপি বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে এমপাওয়ার- এর শিক্ষা ঋণ পাওয়া পর্যন্ত সব ধরনের সহযোগিতা পাবেন। এছাড়া, ভিসার প্রস্তুতি, আর্থিক কাগজপত্র ও চাকরি খোঁজার বিষয়েও তারা বিনামূল্যে সহায়তা পাবে।

এমপাওয়ার-এর গ্লোবাল পার্টনারশিপ প্রধান ক্লেমেন্ট আহিয়েকপোর বলেন, “বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আইডিপি-এর সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব। এর মাধ্যমে আমরা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য শুধু বিশ্বমানের শিক্ষাই নয়, বরং প্রতিটি ধাপে সফল হতে যেসব সহায়তা দরকার তা নিশ্চিত করতে কাজ করছি।”

আইডিপিঃ এ গ্লোবাল এডুকেশন লিডার উইথ লোকাল ইমপ্যাক্ট

আইডিপি এডুকেশন আন্তর্জাতিক শিক্ষায় ৫০ বছর ধরে কাজ করছে। তারা ৩০টির বেশি দেশে কাজ করে। আইইএলটিএস পরীক্ষার কো-ওনার এবং অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও নিউজিল্যান্ডের ১০০০-এরও বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে গ্লোবাল অংশীদার আইডিপি শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার জন্য পরামর্শ ও সহায়তা দেয়। বাংলাদেশে তারা গত ২০ বছর ধরে ব্যক্তিগত পরামর্শ, আবেদন প্রক্রিয়া, ভিসা সাপোর্ট এবং যাত্রার আগে ও পরে সহযোগিতা দিয়ে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সাহায্য করছে।

আইডিপি বাংলাদেশ হাজার হাজার শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দিয়েছে। এখন নতুন এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা এমন একটি নিরাপদ শিক্ষা ঋণ পাবেন, যা জামিন, কো-সাইন বা স্থানীয় ক্রেডিট হিস্ট্রি ছাড়াই নেওয়া যাবে। ফলে বিদেশে পড়াশোনার ক্ষেতে অনেক পরিবারকে যে বড় বাধার মুখোমুখি হতে হয় তা দূর করবে।

আইডিপি বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর রাজীব মাহবুবুল বলেন, “আমরা বিশ্বাস করি এই অংশীদারিত্ব আরও বেশি শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র বা কানাডায় পড়াশোনার স্বপ্ন পূরণে সাহায্য করবে। এমপাওয়ার- এর সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা বাংলাদেশী শিক্ষার্থী ও তাদের পরিবারকে আন্তর্জাতিক শিক্ষার জটিল পথে আরও আত্মবিশ্বাস ও স্বচ্ছ ধারণা দিয়ে সহায়তা করতে পারব বলে আমি মনে করি।”

ঢাকায় এই অংশীদারিত্ব অনুষ্ঠানে শিক্ষার্থী ও পরামর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়। অনেকেই অনুষ্ঠান শেষে উৎসাহ পেয়েছেন এবং উচ্চশিক্ষার শিক্ষার পথে তাদের পরবর্তী পদক্ষেপ নিতে আরও সচেষ্ট হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *