শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম
তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ উদ্বোধন: টেকসই, স্থিতিশীল ও মানুষকেন্দ্রিক স্থাপত্যের নতুন দিগন্ত —-শিক্ষামন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য —পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে

অপারেশনাল সক্ষমতা বাড়াতে সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে ‘ছুটিপুর বিওপি’ উদ্বোধন করলো বিজিবি।

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ৮৫ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্তে বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান ও চোরাচালান দমনসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী ছুটিপুর এলাকায় বিজিবির একটি বিওপি উদ্বোধন করা হয়েছে।

আজ ০১ জুন ২০২৫ তারিখ সকালে বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধীনস্থ নবনির্মিত ‘ছুটিপুর বিওপি’ এর শুভ উদ্বোধন ও দায়িত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। এসময় বিজিবির খুলনা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও যশোর রিজিয়নের পরিচালক (অপারেশন) লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজীবসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিওপি উদ্বোধন শেষে প্রধান অতিথি ছুটিপুর বিওপিতে স্থানীয় অস্বচ্ছল রোগীদের জন্য বিজিবি কর্তৃক পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচী পরিদর্শন করেন এবং উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *