বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

১৩৬ টি মোবাইল ফোনসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি।

আলী আহসান রবি / ৫২ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

রাজধানীর গুলিস্তানে অভিযান পরিচালনা করে বিভিন্ন মডেলের ছিনতাইকৃত ১৩৬ টি মোবাইল ফোনসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ উজ্জল (৩৫) ২। মোঃ সোহাগ (২১) ৩। মোঃ সিয়াম (১৮) ৪। মোঃ আব্দুল্লাহ আল নোমান (২৪) ও ৫। জাহিদুল ইসলাম (৩৫)।

সোমবার (২ জুন ২০২৫ খ্রিঃ) গুলিস্তানের নগর ভবনের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ঢাকা মহানগরীসহ সারা দেশে ছিনতাইকারীদের সঙ্গে সিন্ডিকেট গড়ে তুলে ছিনতাইকৃত মোবাইল ফোন ঢাকায় এনে গুলিস্তান ও আশপাশের এলাকায় অবৈধভাবে বিক্রি করতো।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে যাত্রাবাড়ী এলাকা হতে ৫০টি মোবাইল ফোনসহ মোঃ কাউছার (৩৭) নামক একজনকে গ্রেফতার করে সিটিটিসি। এ সংক্রান্তে গত ২৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা রুজু করা হয়। উক্ত মামলার তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল সোমবার সিটিটিসি স্পেশাল এ্যাকশন গ্রুপের অভিযানে বিভিন্ন মডেলের ১৩৬ টি মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ে সম্পৃক্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের যাত্রাবাড়ী থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *