শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ উদ্বোধন: টেকসই, স্থিতিশীল ও মানুষকেন্দ্রিক স্থাপত্যের নতুন দিগন্ত —-শিক্ষামন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য —পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে

ডিএসসিসি ও ডিএনসিসি এলাকায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা।

মোঃ সিকান্দার আলী / ৬২ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন

আজ(শনিবার) অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন এবং সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করেন। প্রথমে তিনি ডিএসসিসির আওতাধীন কলাবাগান শিশু পার্ক সংলগ্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এবং পরে ডিএনসিসির আওতাধীন আগারগাঁও বিজ্ঞান যাদুঘরের পাশের এসটিএস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, দ্রুত কোরবানির বর্জ্য অপসারণ করা একটি বড় চ্যালেঞ্জ। আগামী ১২ ঘন্টার (আজ রাত ১২টা ) মধ্যে সিটি কর্পোরেশন এর সকল বর্জ্য অপসারণ সম্পূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়াও দুই সিটি কর্পোরেশনের প্রায় ২০ হাজার পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং নগরবাসীর দায়িত্ববোধের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসিফ মাহমুদ। সেবা কার্যক্রমে যুক্ত প্রত্যেক পরিচ্ছন্নতা যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে তাদের জন্য বিশেষ খাবার ও প্রণোদনার কথাও উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা বলেন, এই ঈদে কেবল পশু নয়, কোরবানি হোক অবহেলারও। পরিচ্ছন্নতা হোক ঈমানের অংশ—কাজ হোক সবাই মিলে।

পরিদর্শনস্থলে স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *