শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
অবৈধ ইটভাটা, পলিথিন ও দূষণকারী কারখানার বিরুদ্ধে সারাদেশে অভিযানে ৩৫ লক্ষ টাকা জরিমানা ও ১২ টি ইটভাটার কার্যক্রম বন্ধ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বন্যার সহায়তা ও সংহতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন শুরু হলো চামড়া শিল্প প্রদর্শনীর ১১তম আসর ‘লেদারটেক বাংলাদেশ ২০২৫’ টাঙ্গাইলের মধুপুরে ৮৮টি দায়েরকৃত বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত বস্ত্রখাতে কোন ভুল সিদ্ধান্ত হবে না,রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই: —উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জাতীয় রাজস্ব বোর্ডের এর বিশেষ অভিযানে সিগারেট কোম্পানির প্রায় ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ উদঘাটন বাংলাদেশ নিজস্ব অর্থনৈতিক নীতি নির্ধারণ করে, আইএমএফ বা বিশ্বব্যাংক দ্বারা নির্ধারিত নয়। —বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুর স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল-এর সেমিনার অনুষ্ঠিত আগামী নির্বাচনে দায়িত্বপালন হবে ঐতিহাসিক: নতুন এসপি’দের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার

একান্ত বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস ও তারেক রহমান আগামী শুক্রবার সকালে।

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ১২৫ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

সব জল্পনা-কল্পনার অবসান। সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে যে, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক চূড়ান্ত, আগামী শুক্রবার সকালে বাংলাদেশের আগামীর রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই বৈঠক অনুষ্ঠিত হবে, একটি অভিজাত হোটেলে হবে হাই ভোল্টেজ কাঙ্ক্ষিত সেই বৈঠক, আনুষ্ঠানিক আলোচনা তো বটেই, খানিকক্ষণ একান্তেও কথা হবে দুই ব্যক্তিত্বের মধ্যে, শিডিউল সেভাবেই ঠিক হয়েছে, চার দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ার লাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। স্থানীয় সময় মধ্যরাতে (বাংলাদেশ সময় ভোরে) ফ্লাইটটি লন্ডনে পৌঁছার কথা রয়েছে। সফরকালে বাকিংহাম প্যালেসে বৃটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজার হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’। ড. ইউনূসের সম্মানে রাজকীয় ভোজ হবে, যেখানে বৃটেনের রাজনীতি তথা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশ নেবেন। পার্লামেন্টারি ডেমোক্রেসির পীঠস্থান বৃটেনে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদধারী স্পিকার এবং দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বৈঠক হবে। তার সঙ্গে দেখা হবে দেশটির একাধিক মন্ত্রীর। পাশাপাশি প্রধান উপদেষ্টা বৃটেনের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে বক্তৃতা করবেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে- হাই প্রোফাইল ওই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে বৃটেনের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরৎ নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হবে। সফর শেষে আগামী শনিবার (১৪ই জুন) সরকার প্রধানের ঢাকা ফেরার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *