বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

র‍্যাবের পোশাকে পরে কোটি টাকা ছিনতাই আলী আহসান রবি

আলী আহসান রবি / ৪৮ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

   
উত্তরায় র‍্যাব পরিচয়ে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’ এর পরিবেশকের কাছ থেকে এক কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। 

আজ শনিবার (১৪ জুন) রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ‘আব্দুল খালেক নয়ন নগদের একজন পরিবেশক, তিনি উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি ফ্লাটে থাকেন, শনিবার সকালে তিনি তার চারজন এমপ্লয়িকে দুইটি মোটরসাইকেল যোগে বাসার পাশেই পরিবেশক অফিসে পাঠাচ্ছিলেন, সাথে এক কোটি টাকার বেশি ছিল।’

‘তাদের বহনকারী মোটরসাইকেল দুটি বারো নম্বর রোড ক্রস করে যখন তেরো নম্বর রোডে ঢোকে, তখন ওৎ পেতে থাকা একটি কালো রংয়ের মাইক্রোবাস তাদের গতিরোধ করে, মাইক্রোবাস থেকে র‌্যাবের পোশাক পরিহিত তিন থেকে চারজন নেমে এসে টাকার ব্যাগ বহনকারী মোটরসাইকেল আরোহীদের ধাওয়া করে।

এদের মধ্যে একজন আরোহী দৌড়ে পালিয়ে গেলেও তিনজনকে টাকার ব্যাগসহ তারা মাইক্রোবাসে তুলে নেয়, পরবর্তীতে তারা উত্তরা সতেরো নম্বর সেক্টরে মাইক্রোবাস থেকে তাদের ফেলে দিয়ে টাকার ব্যাগ সহ পালিয়ে যায়।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম বলেন, ঘটনায় প্রত্যক্ষ চারজনকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ছিনতাই হওয়া টাকার পরিমাণ সম্পর্কে তারা জানিয়েছেন, দুইটি মোটরসাইকেলে করে টাকা আনা হচ্ছিল, এক মোটরসাইকেলে ছিল ১ কোটি ৮ লাখ ৪২ হাজার, ওমর হোসেন জানিয়েছেন তিনি যে ব্যাগ নিয়ে পালাতে সক্ষম হয়েছিলেন তাতে এক লাখের কিছু বেশি টাকা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *