বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মোঃ সিকান্দার আলী / ৩৬ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন । 

আজ সকালে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, এ বছর ঈদুল আজহাতে যাতায়াত, কোরবানি, কোরবানির মাংসসহ বিভিন্ন ক্ষেত্রে অন্য যেকোন বছরের তুলনায় সার্বিকভাবে ভালো ও স্বস্তিদায়ক ছিল।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিশেষ করে প্রাণিসম্পদ অধিদপ্তর সারা বছর বিভিন্ন বিষয়ে খামারিদের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। তবে স্বস্তির বিষয় হলো এ বছর কোরবানিতে প্রতিবেশি কোন রাষ্ট্র থেকে গবাদি পশু আমদানি করা হয়নি; এর ফলে দেশীয় খামারিদের অনেক বেশি গরু বিক্রি হয়েছে।

তিনি বলেন, গবাদিপশুর চামড়ার ক্ষেত্রে সরকারের পক্ষে থেকে যে পদক্ষেপ নেয়া হয়েছিল তা সঠিক ও যৌক্তিক। তিনি আরো বলেন, আমরা দেখতে পেয়েছি এতিমখানা ও মাদ্রাসা কোরবানির পশুর চামড়া নিয়েছে। সরকারের পক্ষে বিনামূল্যে লবণ সরবরাহ করা হলেও পশুর চামড়া সংরক্ষণে অভিজ্ঞতা না থাকার ফলে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল। চামড়ার দাম কাঙ্ক্ষিত মাত্রায় না থাকলেও পূর্বের যেকোন বছরের চেয়ে তুলনামূলকভাবে ভালো ছিল বলে মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থাসমূহকে গতিশীল ও যুগোপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *