শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ উদ্বোধন: টেকসই, স্থিতিশীল ও মানুষকেন্দ্রিক স্থাপত্যের নতুন দিগন্ত —-শিক্ষামন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য —পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে

সাইবার অপরাধ তদন্তে সক্ষমতা বৃদ্ধিতে সিটিটিসির তিনদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন

আলী আহসান রবি / ১৫৭ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উদ্যোগে সাইবার অপরাধ তদন্ত ও সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিন ব্যাপী তিনটি কর্মশালার আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জুন ২০২৫খ্রি.) সকালে সিটিটিসির কনফারেন্স রুমে এ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়। সিটিটিসির অতিরিক্ত কমিশনার মো: মাসুদ করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: শাহজাহান হোসেন, পিপিএম সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) বলেন, এই কর্মশালাগুলোর মাধ্যমে অর্জিত জ্ঞান ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অপরাধ তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১৭ জুন ২০২৫ খ্রি. হতে ১৯ জুন ২০২৫ খ্রি. অনুষ্ঠিত কর্মশালাগুলোর বিষয়বস্তুর মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কৌশল, ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও প্রক্রিয়াকরণের প্রাথমিক পদক্ষেপ এবং আর্থিক লেনদেন ও আইপি ট্রেইল তদন্তের কৌশল।

কর্মশালায় ডিএমপির আইএডি ডিভিশন, ডিবি-সাইবার ডিভিশন এবং উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের প্রতিনিধিসহ কনস্টেবল থেকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার প্রায় ৪০ জন পুলিশ সদস্য ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

সিটিটিসির এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক তদন্ত কৌশল এবং ডিজিটাল প্রমাণ ব্যবস্থাপনার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন। সাইবার অপরাধের হুমকি মোকাবিলায় ডিএমপির পুলিশ সদস্যদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *