বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

পলিথিন উৎপাদনের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: টাস্কফোর্স অভিযানে পলিথিন জব্দ, মালিকের ৩ মাসের কারাদণ্ড

আলী আহসান রবি / ৫২ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

নিষিদ্ধঘোষিত পলিথিন উৎপাদনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে সরকার। অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে গাজীপুর জেলার টঙ্গী এলাকার তিলারগাতী ও সাতাইশ এলাকায় আজ এক বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু ও ইশতিয়াক আহমেদ অভিযানে নেতৃত্ব দেন। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অভিযানকালে মোট সাতটি কারখানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ হাজার ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিথিন উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল পিপি (পলিপ্রোপিলিন) দানা জব্দ করা হয়। এসব পণ্য পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকের (ডিডি) জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

জব্দকৃত কারখানাগুলোর মধ্যে অন্যতম ‘রাফি এন্টারপ্রাইজ’-এর মালিক নজরুল ইসলামকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে ‘ভাই ভাই পলি প্যাকেজিং’, ‘মায়ের দোয়া প্যাকেজিং’, ‘নাটেক্স থ্রেড অ্যান্ড ট্রিম’ এবং ‘জোনায়েদ প্যাকেজিং’-সহ আরও দুটি কারখানায় তল্লাশি চালানো হয়।

অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করেছে।

পরিবেশ অধিদপ্তর জানায়, অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ সংরক্ষণে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *