রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

শিরোনাম
জুলাই রেবেলস সদস্যের ওপর হামলার ঘটনায় দুই হামলাকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুদিন ব্যাপী জাতীয় উপকূল সম্মেলন উদ্বোধন: উপকূল বাঁচাতে বনায়ন ও কৃষি সংরক্ষণ জরুরি। —পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সুদানের ইউএন ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক বিবৃতি সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি কাজে নিযুক্ত ব্যক্তিদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের নিকট নির্বাচন কমিশনের পত্র মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দিতে হবে উন্নয়ন দৃষ্টি — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা নয়, প্রয়োজন জলবায়ু সুবিচার -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

ট্রাফিক সেফটি এডুকেশন সেন্টার (টিএসইসি)” এর শুভ উদ্বোধন

আলী আহসান রবি / ১৪৯ পাঠক
প্রকাশকাল রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং জাইকার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত “ট্রাফিক সেফটি এডুকেশন সেন্টার (টিএসইসি)” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

আজ বুধবার (২৫ জুন ২০২৫ খ্রি.) রাজারবাগের ডিএমপি ট্রেনিং একাডেমীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিএসইসির শুভ উদ্বোধন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার বিপিএম-সেবা।
“ট্রাফিক সেফটি এডুকেশন সেন্টার (টিএসইসি) এর মূল লক্ষ্য হলো প্রশিক্ষণ কর্মসূচী ও সিমুলেশনের মাধ্যমে শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে ট্রাফিক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ সরওয়ার বিপিএম-সেবা বলেন, ঢাকা জুড়ে সড়ক দুর্ঘটনা হ্রাস এবং জননিরাপত্তা বৃদ্ধির জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আজ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একটি পাইলট প্রকল্প হিসেবে ট্রাফিক সেফটি এডুকেশন সেন্টার (টিএসইসি) একটি ইন্টারেক্টিভ এবং শিক্ষামূলক কেন্দ্র হিসেবে কাজ করবে, যেখানে শিক্ষার্থী, ডিএমপিতে কর্মরত সদস্য এবং অন্যান্যরা গতিশীল ও আকর্ষণীয় উপায়ে সড়ক নিরাপত্তা সম্পর্কে শিখতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রেনিং) সুলতানা নাজমা হোসেন, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ) মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (প্লানিং, রিসার্চ এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ) মোহাম্মদ মাসুদ রানা এবং ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *