শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ উদ্বোধন: টেকসই, স্থিতিশীল ও মানুষকেন্দ্রিক স্থাপত্যের নতুন দিগন্ত —-শিক্ষামন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য —পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে

“ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ” এর তাৎপর্য ও গুরুত্ব বিষয়ক অবহিতকরণ কর্মশালা উদ্বোধন করেন

মোঃ সিকান্দার আলী / ৫২ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান আন্তর্জাতিক শ্রম মান নিশ্চিত করার লক্ষ্যে মৌলিক ভিত্তি হিসেবে “ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ” এর তাৎপর্য ও গুরুত্ব বিষয়ক অবহিতকরণ কর্মশালা উদ্বোধন করেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেনের অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়। ৩০ জনেরও বেশি সদস্য এই কর্মশালায় অংশ নিয়েছেন, যা ৩০ জুন পর্যন্ত চলবে। আইটিসি-আইএলও-এর আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নেতৃত্বে কর্মশালার কারিগরি সেশন অনুষ্ঠিত হয়।

আজ শনিবার ঢাকার সাভারের ব্র্যাক সিডিএম অডিটরিয়ামে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, “সামাজিক সংলাপের মাধ্যমে ন্যায্য শ্রম নীতি প্রণয়ন ও শ্রমিক-মালিক সমন্বয় জোরদার করা সম্ভব। এই কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে কাজ করতে সহায়তা করবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রাতিষ্ঠানিক সংস্কার ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে সংলাপ প্রক্রিয়া জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শ্রম সচিব আরএ বলেন, এ কর্মশালার মাধ্যমে জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শদাতা পরিষদ (এনটিসিসি), তৈরি পোশাক ত্রিপক্ষীয় পরামর্শদাতা পরিষদ (আরএমজি টিসিসি) এবং বাংলাদেশ ন্যূনতম মজুরি বোর্ড (বিএমডব্লিউবি)-এর সদস্যদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি পাবে।

আইএলওর প্রোগ্রাম ম্যানেজার নীরন রামজুথান বাংলাদেশে শ্রম শাসন শক্তিশালীকরণে সংলাপের গুরুত্ব তুলে ধরেন। বিকেএমইএর পরিচালক মো. বেলায়েত হোসেন রিপন নিয়োগকর্তাদের গঠনমূলক ভূমিকার কথা করেন। জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ শ্রমিকদের অংশগ্রহণ বৃদ্ধির দাবি জানান।

এ সময় আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধিবৃন্দ, মলিক ও শ্রমিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *