শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ উদ্বোধন: টেকসই, স্থিতিশীল ও মানুষকেন্দ্রিক স্থাপত্যের নতুন দিগন্ত —-শিক্ষামন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য —পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে

আলী আহসান রবি / ৩৫ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আজ গাজীপুর সদর উপজেলায় পরিচালিত এক যৌথ অভিযানে প্রায় ৬ দশমিক ৯০ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। ঢাকা বন বিভাগের আওতাধীন গাজীপুর জেলার রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিটের বোকরান মনিপুর মৌজায় সদ্য নির্মিত ২০৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উল্লেখ্য, উচ্ছেদকৃত বনভূমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। অভিযানটি পরিচালনায় অংশ নেয় গাজীপুর সদর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, ঢাকা বন বিভাগ ও পুলিশ।

বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় এবং বনভূমি দখলের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *