শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
অবৈধ ইটভাটা, পলিথিন ও দূষণকারী কারখানার বিরুদ্ধে সারাদেশে অভিযানে ৩৫ লক্ষ টাকা জরিমানা ও ১২ টি ইটভাটার কার্যক্রম বন্ধ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বন্যার সহায়তা ও সংহতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন শুরু হলো চামড়া শিল্প প্রদর্শনীর ১১তম আসর ‘লেদারটেক বাংলাদেশ ২০২৫’ টাঙ্গাইলের মধুপুরে ৮৮টি দায়েরকৃত বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত বস্ত্রখাতে কোন ভুল সিদ্ধান্ত হবে না,রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই: —উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জাতীয় রাজস্ব বোর্ডের এর বিশেষ অভিযানে সিগারেট কোম্পানির প্রায় ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ উদঘাটন বাংলাদেশ নিজস্ব অর্থনৈতিক নীতি নির্ধারণ করে, আইএমএফ বা বিশ্বব্যাংক দ্বারা নির্ধারিত নয়। —বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুর স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল-এর সেমিনার অনুষ্ঠিত আগামী নির্বাচনে দায়িত্বপালন হবে ঐতিহাসিক: নতুন এসপি’দের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার

সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫ কোটি ৫০ লক্ষ টাকার ভারতীয় শাড়ী, লেহেঙ্গা ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বিজিবি

আলী আহসান রবি / ৩৭ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তবর্তী হরিনাপাটি গ্রামের একটি টিনশেড গোডাউনে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মালিকবিহীন ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস সামগ্রী ও চকলেট জব্দ করেছে বিজিবি।

অদ্য ৩০ জুন ২০২৫ তারিখ আনুমানিক রাত ০২৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর তত্ত্বাবধানে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিবির সহকারী পরিচালক মো: রফিকুল ইসলামের নেতৃত্বে ১৬ সদস্যের বিজিবি আভিযানিকদল এবং ০২ জন পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের একটি যৌথ আভিযানিকদল সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামের একটি টিনশেড গোডাউনে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি আভিযানিকদল বর্ণিত গোডাউন থেকে মালিকবিহীন ৪,২৮৬ পিস ভারতীয় শাড়ী, ১৩ পিস লেহেঙ্গা, ৪,৯৯২ পিস কসমেটিকস সামগ্রী এবং ২০,১২০ পিস চকলেট জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজারমূল্য-৫,৫৪,৭১,৫২০/- (পাঁচ কোটি চুয়ান্ন লক্ষ একাত্তর হাজার পাঁচশত বিশ) টাকা।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, কসমেটিক্স ও চকলেট শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *