বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

ফুটবলের উন্নয়নে বাংলাদেশ-তুরস্কের পারস্পরিক সহযোগিতার আশ্বাস

আলী আহসান রবি / ৩৭৫ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

আজ ৪ জুলাই ২০২৫, ইস্তানবুলে অবস্থিত তুরস্কের ফুটবল ফেডারেশন (টিএফএফ)-এর সদর দপ্তরে বাংলাদেশের মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং টিএফএফ প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম এথেম হাজি ওসমানওগলুর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশ ফুটবলের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একমত হন। বৈঠকে মাননীয় উপদেষ্টা বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক জাগরণ, বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে অন্তর্ভুক্তি এবং একটি টেকসই ফুটবল ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগসমূহ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশে তুর্কি ফুটবল দলের বিপুলসংখ্যক ভক্ত রয়েছে এবং এ প্রেক্ষিতে বাংলাদেশ-তুরস্ক প্রীতি ম্যাচ আয়োজন দুই দেশের জনগণের মধ্যে ক্রীড়া-সংশ্লিষ্ট বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে।

টিএফএফ প্রেসিডেন্ট প্রস্তাবটি আন্তরিকভাবে গ্রহণ করেন এবং তাৎক্ষণিকভাবে জানান যে, সবকিছু অনুকূলে থাকলে আগামী আগস্ট মাসেই দুই দেশের নারী ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। একইসঙ্গে, তিনি বাংলাদেশের ফুটবল কাঠামো শক্তিশালী করতে কারিগরি সহায়তা, কোচ ও রেফারিদের প্রশিক্ষণ, ক্রীড়া চিকিৎসা এবং অভিজ্ঞতা বিনিময়সহ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আলোচনার এক পর্যায়ে মাননীয় উপদেষ্টা মুসলিম বিশ্বে তুরস্কের সাহসী ও মানবিক নেতৃত্ব, বিশেষত প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকের শেষে মাননীয় উপদেষ্টা আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠেয় গ্লোবাল ইয়ুথ সামিট-এ অংশগ্রহণের জন্য টিএফএফ প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান।

উভয়পক্ষ অভিমত প্রকাশ করেন, এই বৈঠক বাংলাদেশ-তুরস্ক ক্রীড়া সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা ভবিষ্যতে দুই দেশের ক্রীড়াঙ্গনকে আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূভাবে যুক্ত করবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *