শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
অবৈধ ইটভাটা, পলিথিন ও দূষণকারী কারখানার বিরুদ্ধে সারাদেশে অভিযানে ৩৫ লক্ষ টাকা জরিমানা ও ১২ টি ইটভাটার কার্যক্রম বন্ধ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বন্যার সহায়তা ও সংহতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন শুরু হলো চামড়া শিল্প প্রদর্শনীর ১১তম আসর ‘লেদারটেক বাংলাদেশ ২০২৫’ টাঙ্গাইলের মধুপুরে ৮৮টি দায়েরকৃত বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত বস্ত্রখাতে কোন ভুল সিদ্ধান্ত হবে না,রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই: —উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জাতীয় রাজস্ব বোর্ডের এর বিশেষ অভিযানে সিগারেট কোম্পানির প্রায় ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ উদঘাটন বাংলাদেশ নিজস্ব অর্থনৈতিক নীতি নির্ধারণ করে, আইএমএফ বা বিশ্বব্যাংক দ্বারা নির্ধারিত নয়। —বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুর স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল-এর সেমিনার অনুষ্ঠিত আগামী নির্বাচনে দায়িত্বপালন হবে ঐতিহাসিক: নতুন এসপি’দের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার

সরকার বিল ও জলাভূমি সংরক্ষণে নিরলসভাবে কাজ করছে। : সৈয়দা রিজওয়ানা হাসান

মোঃ সিকান্দার আলী / ৪৩ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার বিল ও জলাভূমি সংরক্ষণে কাজ করছে । স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে জলাভূমিসমূহের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে।

আজ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ভাড়ারদহ ও পাটোয়াকামড়ি বিল পরিদর্শন করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এসময় উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, এই বিলগুলো শুধু পানি বা মাছের উৎস নয়, এগুলো পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক পরিকল্পনা ও উদ্যোগ ছাড়া এগুলোর জীববৈচিত্র্য রক্ষা সম্ভব নয়।

তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, রংপুর জেলা প্রশাসন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অবিলম্বে বিল দুটির পরিবেশ সংরক্ষণ, জলাধার পুনরুদ্ধার এবং জীববৈচিত্র্য টেকসইভাবে ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো: এনায়েত উল্লাহ, রংপুর পাউবো’র প্রধান প্রকৌশলী মো: মাহবুবর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, বন সংরক্ষক মো: সুবেদার ইসলাম, কুড়িগ্রাম পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপদেষ্টার সঙ্গে ছিলেন এবং তাঁকে বিল এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। উপদেষ্টা স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও মতবিনিময় করেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।

এরপূর্বে উপদেষ্টা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে “জুলাই শহিদ দিবস ২০২৫” এবং শহিদ আবু সাঈদের প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *