শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ উদ্বোধন: টেকসই, স্থিতিশীল ও মানুষকেন্দ্রিক স্থাপত্যের নতুন দিগন্ত —-শিক্ষামন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য —পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে

এনসিপি নেতার তীব্র উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

মোঃ সিকান্দার আলী / ১৬১ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

নব্য এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে গিয়ে কক্সবাজারের মাটি ও মানুষের জননন্দিত নেতা সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে তীব্র উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। হঠাৎ গজিয়ে ওঠা এই হাইব্রীড নেতা প্রায়শই দেশের সম্মানিত জাতীয় নেতাদের বিষয়ে চরম অশ্রদ্ধাপূর্ণ, রাজনৈতিক শিষ্টাচারবিরোধী অসংলগ্ন বক্তব্য দিয়ে থাকেন। তার আচরণগত ও বক্তব্যের অসংলগ্নতার কারণে অনেকেই তার সুস্থতা ও স্বাভাবিকতার বিষয়ে সন্দিহান। রাজনীতিতে ঘৃণার বিষবাষ্প ছড়িয়ে দেয়া এধরণের হাইব্রীডেরা দেশের সুস্থ স্বাভাবিক ও উন্নত রাজনৈতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ইতিবাচক ও সুস্থ ধারার রাজনীতি করার পরিবর্তে নয়া রাজনৈতিক বন্দোবস্তের বুলি আওড়ানো কিছু নব্য নেতারা দেশের নানা প্রান্তে গিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের প্রতি বিষোদগারকেই নিজেদের রাজনীতির একমাত্র এজেন্ডা সাব্যস্ত করেছেন। আমরা মনে করি এধরণের নিম্নমানের মানসিকতা রাজনৈতিক দেউলিয়াত্বের নামান্তর। অভ্যুত্থানোত্তর বাংলাদেশে গণমানুষের যে সুস্থ ও সুন্দর রাজনৈতিক পরিবেশের প্রত্যাশা, এধরণের বিষোদগার ও বাগাড়ম্বসর্বস্ব বক্তব্য সেই জনপ্রত্যাশাকে ব্যর্থ করে দিচ্ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এধরণের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একইসাথে তারা বলেছেন, জাতীয় নেতাদের প্রতি এধরনের অরুচিকর, অসংলগ্ন, লাগামহীন মন্তব্যের বিপরীতে ছাত্র-জনতা যদি কোন পদক্ষেপ গ্রহণ করে, এর জন্য শুধুমাত্র এনসিপি নেতারাই দায়ী থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *