বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

২৪ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তোড়জোড়।

আলী আহসান রবি / ৩০৮ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

শুরু হয়েছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তোড়জোড়। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপে জানা গেছে, এবারের আয়োজন আসছে বছরের (২০২৬) জানুয়ারিতে হলেও সেটির প্রস্তুতি চলছে এখন থেকেই। 
তাছাড়া, এক বছর বিরতির পর এবারের উৎসবে থাকছে চতুর্থবারের মতো ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’ প্রজেক্ট। এতে সাবমিশন ডেডলাইন ৩১ জুলাই পর্যন্ত। চলচ্চিত্র নির্মাতা আকা রেজা গালিব ও চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতির তত্ত্বাবধানে পুরো ল্যাবটি ৪ দিনব্যাপী হবে। 
এশিয়া মহাদেশের যে কোনও ফিল্মমেকার তার প্রজেক্ট জমা দিতে পারবেন এই ল্যাবে। সেরা ১০টি প্রজেক্ট উৎসব চলাকালীন অনলাইনে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন মেন্টরদের দ্বারা গ্রুমিং হওয়ার সুযোগ পাবেন। সেরা ৩টি প্রজেক্ট পাবে যথাক্রমে ৫ লাখ, ৩ লাখ ও ২ লাখ নগদ অর্থ পুরষ্কার। পুরস্কারের অর্থটি স্ক্রিনপ্লে ডেভেলপমেন্ট ফান্ড হিসেবে প্রদান করা হবে। এমনটাই জানান উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল।
এবারের আয়োজন প্রসঙ্গে মিস্টার জামাল বলেন, ‘গোট বিশ্ব থেকে জমা পড়া অসংখ্য ছবি থেকে দুই আড়াইশ বাছাই করা বেশ কঠিন বিষয়। এরসঙ্গে শতাধিক বিদেশি প্রতিনিধি, দেশী অতিথি, সাংবাদিক এবং দর্শক ছাড়াও আমাদের ভেন্যু, নিরাপত্তা, আবাসন অনেক কিছু নিয়ে প্রস্তুতি নিতে হয়। বলতে পারেন এখন থেকেই আমরা রাতদিন কাজ করে যাচ্ছি, যেন আগামী উৎসবটা অতীতের চেয়েও সুন্দর হয়।’
রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের পর্দা উঠবে ১০ জানুয়ারি, ২০২৬। পর্দা নামবে ১৮ জানুয়ারি।
প্রতিবারের মতো এবারও উৎসবের অন্যতম অংশ হয়ে থাকছে চলচ্চিত্রে নারী বিষয়ক দ্বাদশ সম্মেলন।
নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ; এই স্লোগান নিয়ে ১৯৯২ সাল থেকে ২৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *