শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ উদ্বোধন: টেকসই, স্থিতিশীল ও মানুষকেন্দ্রিক স্থাপত্যের নতুন দিগন্ত —-শিক্ষামন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য —পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে

পেহেলগামে যা হয়েছে, তার জন্য বন্ধ করা অনুচিত ক্রিকেট

Enbnews24 | ইএনবি নিউজ ডেস্ক- / ৩৬৯ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কটা বহুদিন ধরেই শীতল। তবে চলতি বছর পেহেলগাম হামলা, তারপর অপারেশন সিঁদুর ও অপারেশন বুনইয়ানুম মারসুসের পর সে সম্পর্ক আরও অবনতির দিকে গেছে। এতটাই যে ভারতীয়রা এখন পাকিস্তানের বিপক্ষে খেলতেও চাইছেন না। ঠিক এরই মাঝে দুই দলকে একই গ্রুপে রেখে ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের দল। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে খেলবে কি না ভারত, এ নিয়ে প্রশ্ন উঠছে এখন। সাবেক অধিনায়ক দুইকে একই গ্রুপে রাখা নিয়ে কোনো আপত্তি নেই সৌরভ গাঙ্গুলীর। রোববার ভারতের সাবেক অধিনায়ক জানিয়েছেন, খেলাধুলা বন্ধ হওয়া উচিত নয়। সন্ত্রাস থামানো দরকার, তবে খেলা চালিয়ে যেতে হবে।

এশিয়া কাপ ২০২৫-এর সূচি অনুযায়ী, ভারত ও পাকিস্তান পড়েছে ‘গ্রুপ এ’ তে। ১৪ সেপ্টেম্বর তারা মুখোমুখি হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।সৌরভ গাঙ্গুএ বিষয়ে সংবাদ সংস্থা পিটিআই-কে সৌরভ বলেন, ‘আমার এই সূচি নিয়ে একদম সমস্যা নেই। খেলাধুলা চলতেই হবে। পেহেলগামে যা হয়েছে, তা একদমই হওয়া উচিত না। কিন্তু ওটা খেলা বন্ধ করার কারণ হতে পারে না। সন্ত্রাস থামতেই হবে। ভারত এর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। এটা এখন অতীত। খেলাটা বন্ধ হওয়া উচিত না।’

দুই দলের মুখোমুখি হওয়া উচিত কি না, এ প্রশ্ন উঠছে মূলত চলমান লিজেন্ডস লিগে দুই দলের ম্যাচটা ভারতের করার কারণে। ডব্লিউসিএলে যদি ম্যাচ বয়কট করতে হয়, সে ভারত কি এশিয়া কাপে পয়েন্ট গচ্চা দিয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা না খেলার সাহস দেখাবে?

এদিকে ভারতের কোচ গৌতম গম্ভীরও এই ম্যাচে না খেলার পক্ষপাতী। বিষয়টা অবশ্য তিনি বলেছিলেন অপারেশন সিঁদুরের সময়ে। এখন তার মনোভাব বদলেছে কি না, তা জানা যায়নি।

এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। সব ম্যাচই হবে দুবাইয়ে।

গ্রুপ এ-তে আছে ভারত, পাকিস্তান, ইউএই ও ওমান। গ্রুপ বি-তে আছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। সুপার ফোরে ওঠার পর ভারত ও পাকিস্তান আবারও মুখোমুখি হতে পারে ২১ সেপ্টেম্বর।

এবারের টুর্নামেন্টে প্রতিটি দলে ১৭ জন খেলোয়াড় রাখার অনুমতি দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই ও আবুধাবিতে।
বিসিসিআই এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক আয়োজক হলেও ম্যাচগুলো হচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে। কারণ ভারত ও পাকিস্তান ২০২৭ সাল পর্যন্ত একে অপরের দেশে গিয়ে না খেলার বিষয়ে সম্মত হয়েছে আগেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *