বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম
জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা

সিটিটিসিতে ডিজিটাল এ্যভিডেন্স সংক্রান্ত কর্মশালা উদ্বোধন

মোঃ সিকান্দার আলী / ১৫৩ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

৩০ জুলাই, বুধবার, ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সম্মেলন কক্ষে বাংলাদেশের সন্ত্রাসবিরোধী ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক, প্রসিকিউটর এবং এ সংক্রান্ত মামলার তদন্তকারীদের অংশগ্রহণে সাইবার ডিজিটাল এ্যভিডেন্স সংক্রান্ত দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়। যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের অফিস অব ওভারসিজ প্রসিকিউটরল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং এবং সিটিটিসির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালা উদ্বোধন করেন সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মাসুদ করিম। কর্মশালা উদ্বোধন কালে প্রধান অতিথি মাসুদ করিম বলেন, সন্ত্রাসবিরোধী মামলা প্রমাণের ক্ষেত্রে ডিজিটাল এ্যভিডেন্সের গুরুত্ব অনস্বীকার্য বিধায় আজকের এই কর্মশালার মাধ্যমে ডিজিটাল এ্যভিডেন্স সংগ্রহের প্রক্রিয়া, চেইন অব কাস্টডি এবং ফরেনসিক প্রক্রিয়া সম্পর্কে ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক, প্রসিকিউটর এবং তদন্তকারী কর্মকর্তাগণ সম্যক ধারণা লাভ করবেন। উদ্বোধন কালে ইউএস অ্যাম্বেসি ঢাকার রেসিডেন্ট লিগাল অ্যাডভাইজার রাহুল কালি, লিগ্যাল অ্যাডভাইজার নুরান চৌধুরী এবং সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মোঃ শাহ্জাহান হোসেন পিপিএম উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুন্যালের বিজ্ঞ বিচারক, প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তাসহ এ প্রশিক্ষণে সর্বমোট ৩৬ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। দুদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল ৩১ জুলাই সনদ বিতরণের মাধ্যমে শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *